Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে গাঁজা উৎপাদন ও সেবনের বৈধতা দিলো লুক্সেমবার্গ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2021, 05:00 pm
Last modified: 24 October, 2021, 05:09 pm

Related News

  • পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান: মদ-গাাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার, আটক ৮৪
  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৯ বস্তা গাঁজাসহ পুকুরে মাইক্রোবাস
  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে গাঁজা উৎপাদন ও সেবনের বৈধতা দিলো লুক্সেমবার্গ

দেশটির প্রতিটি বাড়িতে এখন গাঁজার সর্বোচ্চ চারটি গাছ লাগানো যাবে।
টিবিএস ডেস্ক
24 October, 2021, 05:00 pm
Last modified: 24 October, 2021, 05:09 pm
ছবি: সংগৃহীত

ইউরোপের প্রথম দেশ হিসেবে গাঁজা উৎপাদন ও ব্যবহারের আইনত বৈধতা দিয়েছে লুক্সেমবার্গ।

ভূ-বেষ্টিত লুক্সেমবার্গ বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানির সীমান্তের সঙ্গে যুক্ত। দেশটির প্রতিটি বাড়িতে এখন গাঁজার সর্বোচ্চ চারটি গাছ লাগানো যাবে।

তবে, জনসম্মুখে গাঁজা সেবন এবং গাঁজা পরিবহন করা এখনও নিষিদ্ধ। এছাড়া, তিন গ্রামের কম গাঁজা সেবন ও বহন করা এখন থেকে আইনিভাবে অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে, বিষয়টি নীতিবহির্ভূত হিসেবে চিহ্নিত থাকবে।

তিন গ্রামের কম গাঁজা পাওয়া গেলে এর আগে ২৫১ ইউরো জরিমানা দিতে হলেও এখন মাত্র ২৫ ইউরো জরিমানা ধার্য করা হবে।

গাঁজা নিষিদ্ধ ঘোষণার কার্যহীনতার উল্লেখ করে চোরাচালান বন্ধ করতে গত ২২ অক্টোবর দেশটির সরকার ঐতিহাসিক এই ঘোষণা প্রদান করে।

আইনমন্ত্রী স্যাম ট্যামসন বলেন, "মাদক ইস্যু নিয়ে আমাদের কিছু করতে হতো। গাঁজা সবচেয়ে বহুল ব্যবহৃত মাদক এবং বেআইনি বাজারের বড় অংশজুড়ে এর বেচাকেনা চলে।"

"আমরা মানুষকে ঘরেই গাঁজা চাষের অনুমতি দিয়ে শুরু করতে চাই," বলেন তিনি।

"বিষয়টি হলো, গাঁজা সেবনের জন্য কোনো সেবককে যেন বেআইনি পরিস্থিতিতে পড়তে না হয়। গাঁজা উৎপাদন, পরিবহন ও বিক্রির সঙ্গে বহু করুণ কাহিনী জড়িয়ে রয়েছে। আমরা এই অবৈধ চক্রকে সমর্থন করি না।"

"অবৈধ কালো বাজার থেকে আরও দূরে যেতে আমরা যতদূর করতে পারি করব," বলেন ট্যামসন।

সরকারের লক্ষ্য অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে গাঁজার উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করা হবে। সেখান থেকে আসা লাভের অর্থ দিয়ে মাদকাসক্তি প্রতিরোধের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা হবে।

এদিকে, অনলাইনে মানুষ গাঁজার বীজ ক্রয়ের অনুমতি পাবেন। এছাড়া, দোকান থেকে কিংবা আমদানির মাধ্যমেও গাঁজার বীজ আনানো যাবে। তবে, গাঁজা পরিবহন নিষিদ্ধই থাকবে।

  • সূত্র: ল্যাডবাইবেল

Related Topics

টপ নিউজ

গাঁজা / গাঁজা চাষ / গাঁজা বৈধতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান: মদ-গাাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার, আটক ৮৪
  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৯ বস্তা গাঁজাসহ পুকুরে মাইক্রোবাস
  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net