Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
ইরাক যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় এক লাখ ৯২ হাজার কোটি ডলার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2020, 11:30 am
Last modified: 10 February, 2020, 12:08 pm

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

ইরাক যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় এক লাখ ৯২ হাজার কোটি ডলার

ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে ইরাকে মার্কিন সেনাদের অবস্থান। তবে মার্কিন প্রশাসন যদি এই মুহূর্তে ইরাক ছাড়ার সিদ্ধান্ত নেয় তাতে মোট খরচের অংক দাঁড়াবে এক লাখ ৯২ হাজার ২শ’ কোটি ডলার।
টিবিএস ডেস্ক
10 February, 2020, 11:30 am
Last modified: 10 February, 2020, 12:08 pm

ইরাকে মার্কিন বিরোধিতা নতুন তীব্রতা লাভ করে ইরানি জেনারেল কাশেম সোলেইমানি হত্যার পর থেকেই।  মার্কিন ড্রোন হামলায় নিহত সোলেইমানি ছিলেন ইরাকের আইএস জঙ্গি বিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় সমর্থক।  গত ৩ জানুয়ারি তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এ অবস্থায় ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে ইরাকে মার্কিন সেনাদের অবস্থান। তবে মার্কিন প্রশাসন যদি এই মুহূর্তে ইরাক ছাড়ার সিদ্ধান্ত নেয় তাতে মোট খরচের অংক দাঁড়াবে এক লাখ ৯২ হাজার ২শ’ কোটি ডলার।

মার্কিন কংগ্রেসের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে এসব তথ্য জানান বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেটা সি ক্রফোর্ড।

ইরাকে যুদ্ধের খরচ হিসাবে পেন্টাগনকে দেওয়া বাজেট বরাদ্দ এবং ইরাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা খরচ এর অন্তর্ভুক্ত।  যুদ্ধ ফেরত সৈনিকদের শারীরিক এবং মানসিক চিকিৎসার ব্যয়, অবসরভাতা এমনকি ১৬ বছর ধরে দেশটিতে মার্কিন  সামরিক সম্পৃক্ততার ব্যয় রয়েছে এই হিসাবে।

কংগ্রেসের হিসাবে ২০০৩ সাল থেকে ২০১৯ সাল নাগাদ ইরাকে শুধু সামরিক অভিযান পরিচালনা ব্যয় বাবদ পেন্টাগন মোট ৮৩ হাজার ৮শ’ কোটি ডলার বরাদ্দ পায়। বরাদ্দের মাঝে ২০১৪ সালে থেকে আইএস বিরোধী লড়াইয়ের খরচও রয়েছে।

তবে ইরাকে ২০০৩ সালের সামরিক আগ্রাসনের সময় সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়।  যুদ্ধকালীন সময়ে সামরিক ঘাঁটির নিরাপত্তা, নতুন সেনাদের অন্তর্ভুক্তি, বাড়তি বেতন এবং স্বাস্থ্য সেবা খরচ রাতারাতি বেড়ে যায়।

৯/১১ এর পর থেকে বিদেশের মাটিতে সামরিক অভিযান ও ঘাঁটি পরিচালনার মূল খরচ বেড়েছে ৮০ হাজার কোটি ডলার। এর মাঝে ইরাকে খরচ বাড়ে ৩৮ হাজার ২শ কোটি ডলার।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকে ৫ হাজার ৯শ কোটি ডলার নানা প্রকার উন্নয়ন সহযোগিতা হিসেবে ব্যয় করে। এছাড়াও, যুদ্ধ খরচ পরিচালনায় সরকারের ইস্যু করা ওয়ার বন্ডের প্রদত্ত সুদ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৪শ কোটি ডলার।

Related Topics

টপ নিউজ

ইরাক যুদ্ধ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net