Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
রাতে মূর্তির পায়ের উপর কোরআন রেখে আসা সেই ইকবালই পরের দিনে হামলায় উস্কানি দেন: সিসিটিভি ফুটেজ

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
21 October, 2021, 10:45 pm
Last modified: 21 October, 2021, 10:55 pm

Related News

  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

রাতে মূর্তির পায়ের উপর কোরআন রেখে আসা সেই ইকবালই পরের দিনে হামলায় উস্কানি দেন: সিসিটিভি ফুটেজ

ভিডিও ফুটেজে দেখা যায়, আগের রাতে হনুমান মূর্তির পায়ের উপর কোরআন রেখে আসা সেই ইকবাল হোসেন পরের দিন সকালে উত্তেজিত জনতাকে উস্কানি দিচ্ছিলেন।
কুমিল্লা প্রতিনিধি
21 October, 2021, 10:45 pm
Last modified: 21 October, 2021, 10:55 pm

আগের রাতে মণ্ডপে কোরআন রেখে আসা সেই ইকবাল হোসেনকেই দেখা গেছে পরেরদিন সকালে হামলায় উস্কানি দিতে। ছবি কোলাজ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার ১২টি সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে এ ভিডিও সংগ্রহ করা হয়েছে। 

ভিডিও ফুটেজে দেখা যায়, আগের রাতে হনুমান মূর্তির পায়ের উপর কোরআন রেখে আসা সেই ইকবাল হোসেন পরের দিন সকালে উত্তেজিত জনতাকে উস্কানি দিচ্ছিলেন।

১৬ মিনিট ৫২ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, ১২অক্টোবর রাত ১০টা ৫৮মিনিটে দারোগা বাড়ি মসজিদে প্রবেশ করে ইকবাল হোসেন। এসময় মাজারের খেদমতকারী ফয়সাল ও হুমায়ুন মসজিদে ছিল। ১০টা ৫৯মিনিটের সময় বেরিয়ে যায় ইকবাল। রাত ২টা ১২ মিনিটের সময় পুনরায় মসজিদে প্রবেশ করে দানবাক্সের ওপর থেকে কোরআন শরিফ সংগ্রহ করে সে। ২টা ১৪ মিনিটের সময় সে বেরিয়ে যায়। ২টা ২৭মিনিটে এসে আবার কোরআন শরিফটি হাতে নেয়। সামান্য এদিক-সেদিক পায়চারি করে বেরিয়ে পড়ে সে। এরপর পূজামণ্ডপের দিকে অগ্রসর হয়ে জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যায় ইকবাল। তারপর চকবাজারের স্ট্যান্ডার্ড ব্যাংক শাখা থেকে পূবালী ব্যাংকের দিকে অগ্রসর হয়। তখন রাত ২টা ৪২মিনিট। তারপর সে পূবালী ব্যাংক মোড়ে অবস্থান করে। তখন ভিডিওতে আরও দুইজনকে দেখা যায়। ইকবাল পেছনের দিকে হাত রেখে তাদের সাথে কথা বলে। তারপর এসআইবিএল ব্যাংকের চকবাজার শাখায় অগ্রসর হয় সে। সেখান থেকে চার্টার্ড ব্যাংক। পুনরায় জগন্নাথ মন্দির রোডে যাত্রা করে ইকবাল। ওই সড়ক দিয়ে দুইজন ব্যক্তি অগ্রসর হয়। তারপর ছয়জন, তারপর আরও একজন। এরপর উল্টো দিকে হাঁটা ধরে সে। তারপর জগন্নাথ মন্দির থেকে নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপের দিকে অগ্রসর হয়। তারপর দেখা যায় তার হাতে কোরআন শরিফটি নেই। এরপর হনুমানের গদা নিয়ে হাঁটতে থাকে সে। দুই মিনিট পর ৯৯৯-এ কল করা ইকরামকে দেখা যায়। এবার আবার দারোগা বাড়ি মসজিদে প্রবেশ করে ইকবাল। তখন তার হাতে গদাটিও ছিল না। মসজিদে একজনকে ঘুমাতে দেখা যায়।

ওই ফুটেজের শেষ অংশে পরেরদিনের হামলার একটি ক্লিপ দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছে, হালকা সবুজ রঙের টি-শার্ট পরিহিত ইকবাল হোসেন চিৎকার করে উস্কানিমূলক কথা বলছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ধারণা, নিজের বুদ্ধিতে নয়, ইকবাল হোসেন কারও ইন্ধনে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পলাতক ইকবাল হোসেনকে ধরার সর্বোচ্চ চেষ্টা কররে চলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে ধরতে পারলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মণ্ডপে পবিত্র কোরআন রাখার কাজটি পরিকল্পনা করেই করা হয়েছে। দুই-তিনবার যাওয়া-আসার মধ্যে এই কাজটি শেষ করেন ইকবাল। সুতরাং, এই কাজটি তিনি কারও নির্দেশ বা ইন্ধন ছাড়া করেছেন বলে এখনও মনে করেন না মন্ত্রী।"

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে ইকবাল হোসেনকে শনাক্ত করার বিবরণ তুলে ধরেন। 

তিনি বলেন, "কুমিল্লার ঘটনাটি যে লোকটি ঘটিয়েছেন, তাকে ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। তিনি মাজারের সঙ্গের মসজিদে দিবাগত রাত ৩টার দিকে গিয়েছিলেন। একবার, দুইবার নয়, তিনবার গেছেন। মাজার সংলগ্ন ওই মসজিদের দুজন খাদেমের সঙ্গে কথা বলেছেন ইকবাল।" 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের অভিজ্ঞ টিম দীর্ঘক্ষণ এটা বিশ্লেষণ করে সুনিশ্চিত হয়েছে যে, এই ব্যক্তিটি মসজিদ থেকে পবিত্র কোরআন শরিফ এনে রেখেছেন, সেটা তারই কর্ম। [কোরআন] রেখে তিনি প্রতিমার গদাটি সেখান থেকে কাঁধে করে নিয়ে এসেছেন।"

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইকবাল মোবাইল ব্যবহার করছেন না। মন্ত্রীর ধারণা, যারা ইকবালকে পাঠিয়েছিল, তারাও তাকে লুকিয়ে রাখতে পারে। 

তবে ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নেওয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান। 
 
ভিডিওটি দেখুন:

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / পূজা মণ্ডপে হামলা / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net