Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
আরব আমিরাতে থেকেও চট্টগ্রামে মণ্ডপ ভাঙচুর মামলার আসামি যুবদল নেতা

বাংলাদেশ

আবু আজাদ
21 October, 2021, 05:20 pm
Last modified: 21 October, 2021, 07:44 pm

Related News

  • চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • মাতারবাড়িতে প্রধানমন্ত্রী; চট্টগ্রাম সফরে বৈঠক করবেন হেফাজত আমিরের সঙ্গে, নিরাপত্তা জোরদার পুলিশের
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন

আরব আমিরাতে থেকেও চট্টগ্রামে মণ্ডপ ভাঙচুর মামলার আসামি যুবদল নেতা

'সন্তানদের সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে আমি ৬ মাস ধরে আরব আমিরাতের আবুধাবিতে কর্মজীবন নিয়ে ব‍্যস্ত। অথচ ১৩ মে দেশের কোনো এক মন্দিরে হামলার মামলায় আমাকে আসামি করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।'
আবু আজাদ
21 October, 2021, 05:20 pm
Last modified: 21 October, 2021, 07:44 pm
আবুধাবিতে মো. আজম। ছবি: সংগৃহীত

যুবদল নেতা মো. আজম (৩১)। গত ৩ মে জীবিকার তাগিদে আরব আমিরাতের আবুধাবিতে পাড়ি জমান। কিন্তু দেশ থেকে তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করলেও আজমকে চট্টগ্রামে একটি পূজামণ্ডপের তোরণ ভাঙচুরের মামলার আসামি করেছে পুলিশ!

মো. আজমের বাড়ি হাটহাজারী পৌড়সভার পশ্চিম দেওয়ান বুলবুলি পাড়ায়। তিনি হাটহাজারী পৌর যুবদলের সদস্য। পুলিশের দায়ের করা মামলায় তাকে ৩১ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মো. আজম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সন্তানদের সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যে আমি ৬ মাস ধরে আরব আমিরাতের আবুধাবিতে কর্মজীবন নিয়ে ব‍্যস্ত। অথচ ১৩ মে দেশের কোনো এক মন্দিরে হামলার মামলায় আমাকে আসামি করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।'

এছাড়া হেফাজতে ইসলামের সহিংসতার মামলায় ছয় মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

তারা হলেন  চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন ওরফে পাভেল এবং বিএনপিকর্মী জোনায়েদ মেহেদী। এই তিনজনেরই বাড়ি হাটহাজারীতে।

পুলিশের দায়ের করা মামলায় ৬১ আসামির মধ্যে ১৫ নম্বরে রয়েছে জোনায়েদ মেহেদীর নাম। ৫৩ নম্বরে সৈয়দ ইকবাল ও ৫৫ নম্বরে আকরাম উদ্দিন।

ছবি: সংগৃহীত

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে ১৩ অক্টোবর হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারসংলগ্ন সোমপাড়া সর্বজনীন পূজামণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা ও মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে মামলা করেন।

অন্যদিকে, একই মামলায় মিরসরাই উপজেলা থেকে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে টিবিএসকে বলেন, ‍‍'হাটহাজারীর ঘটনায় মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসাইন, সেচ্ছাসেবক দল নেতা ফিরোজ ভূঁইয়াসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ফিরোজ ভূঁইয়া একজন ব্যবসায়ী। ঘটনার সময় তিনি মিরসরাইয়ে নিজের দোকানেই ছিলেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজও আছে। গ্রেপ্তারকৃতরা কেউই মামলার এজহার ভুক্ত আসামি নন।'

এদিকে সাতকানিয়ার ঘটনায় সোমবার রাতে বোয়ালখালী উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, 'গ্রেপ্তারকৃতরা মামলার আসামি।' তবে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, 'বোয়ালখালী থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, মামলায় তাদের নাম নেই।'

এ বিষয়ে কথা বলতে মামলার বাদি হাটহাজারী থানার এসআই আবিদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি। তবে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম দাবি করেন, 'মো. আজম বিদেশে ও আকরাম উদ্দিন ওরফে পাভেল জেলে থাকলেও সেখান থেকেই হামলায় ইন্ধন দিয়েছেন।'

ছবি: সংগৃহীত

তবে চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম খান বলেন, 'কারাগারে বন্দীরা কড়া নিরাপত্তার মধ্যে থাকেন। বর্তমানে স্বজনদের সঙ্গেও তাদের সাক্ষাৎ বন্ধ আছে। তাই জেল থেকে কোনো আসামির হুকুম দেওয়ার সুযোগ নেই।'

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন টিবিএসকে বলেন, ‍'২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ-সহিংসতার মামলাতেও বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৫৮ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা তিনজনকে আবারও মণ্ডপ ভাঙচুর মামলার আসামি করা হয়েছে! কিছু একটা হলেই বিএনপি নেতাকর্মীদের আসামি করা পুলিশের অভ্যাসে পরিণত হয়েছে।'

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, 'এটি খুব লজ্জাজনক। আগে গায়েবি মামলায় আসামি করা হতো, এখন সাম্প্রদায়িক হামলার ঘটনায় আমাদের পদধারী নেতাদের আসামি করা হচ্ছে। সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতেই নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

আবুধাবি / সংযুক্ত আরব আমিরাত / চট্টগ্রাম / সাম্প্রদায়িক সহিংসতা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • মাতারবাড়িতে প্রধানমন্ত্রী; চট্টগ্রাম সফরে বৈঠক করবেন হেফাজত আমিরের সঙ্গে, নিরাপত্তা জোরদার পুলিশের
  • সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net