Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ 'পাওয়া যায়নি'

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
09 February, 2020, 04:55 pm
Last modified: 09 February, 2020, 05:06 pm

Related News

  • বিদেশে চিকিৎসায় ব্যয় হওয়া ৫ বিলিয়ন ডলার বাঁচাতে মানুষের আস্থা অর্জন করুন: চিকিৎসকদের প্রধানমন্ত্রী
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ঘিরে বিতর্ক, জনসমর্থন পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ 'পাওয়া যায়নি'

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর অবস্থা এখন অনেক ভালো।
রংপুর প্রতিনিধি
09 February, 2020, 04:55 pm
Last modified: 09 February, 2020, 05:06 pm

চীন থেকে আসার এক সপ্তাহ পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার।

রোববার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। 

দেবেন্দ্র নাথ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর অবস্থা এখন অনেক ভালো। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে ঢাকা থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, ওই শিক্ষার্থীর চিকিৎসায় তার নেতৃত্বে ১২ সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে শনিবার রাতে চীনফেরত শিক্ষার্থীর রক্ত, ঘাম ও লালা সংগ্রহ করে ফিরে গেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাব টেকনিশিয়ানরা।

শনিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এ তরুণ। এর পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

নীলফামারীর ওই তরুণ চীনের আনহুই প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ২৯ জানুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। কিন্তু সেখানকার মেডিকেল পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও নীলফামারীর সিভিল সার্জনের তত্ত্বাবধানে তাকে বাড়িতে রাখা হয়। 

শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে দুপুরে তাকে রংপুর মেডিকেলে আনা হয়।
 
Related Topics

টপ নিউজ

চীনফেরত শিক্ষার্থী / করোনা ভাইরাস / চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • বিদেশে চিকিৎসায় ব্যয় হওয়া ৫ বিলিয়ন ডলার বাঁচাতে মানুষের আস্থা অর্জন করুন: চিকিৎসকদের প্রধানমন্ত্রী
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল ঘিরে বিতর্ক, জনসমর্থন পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ
  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net