Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
কুমিল্লার মন্ডপে কোরআন রেখেছিল একজন চিহ্নিত মাদকসেবী

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
21 October, 2021, 12:00 am
Last modified: 21 October, 2021, 12:42 pm

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার মন্ডপে কোরআন রেখেছিল একজন চিহ্নিত মাদকসেবী

স্থানীয় কাউন্সিলর সৈয়দ সোহেল টিবিএসকে বলেন, গত ১০ বছর ধরে তিনি ইকবালকে চেনেন। ইকবাল রঙমিস্ত্রির কাজ করতেন। তার ইয়াবাসেবন নিয়ে অনেক বিচার-সালিশ করতে হতো বলেও জানান সোহেল।
কুমিল্লা প্রতিনিধি
21 October, 2021, 12:00 am
Last modified: 21 October, 2021, 12:42 pm

কুমিল্লার নানুয়াদীঘির পাড়ে মণ্ডপ থেকে হনুমানের গদা নিয়ে এসে ঘুরছে এক যুবক। এমন একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার নাম ইকবাল হোসেন।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন হনুমানের হাতে থাকা গদাটি নিয়ে বাড়ির দিকে চলে যায়। সিসিটিভি ফুটেজটি দ্য বিজনেস স্ট্যান্ডর্ডের হাতে  এসেছে।

কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুকুর এলাকার নূর আহমেদ আলমের ছেলে ইকবাল। নূর আলম মাছ ব্যবসা করেন। 

ইকবালের মায়ের নাম আমেনা বেগম। তিনি জানান, তার ৩ ছেলে ও ২ মেয়ে। ইকবাল সবার বড়। ১৯৯০ সালের ৬ আগস্ট তার জন্ম। 

ইকবাল ১৫ বছর বয়স থেকেই নেশা করা শুরু করেন। দশ বছর আগে প্রথম বিয়ে করেন। এক ছেলে হয় সেই সংসারে। বিয়ের পাঁচ বছর পর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। তারপর ইকবাল জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর গ্রামে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার এক ছেলে ও এক মেয়ে আছে।  

ইকবালের মা আরও জানান, তার ছেলে নেশাগ্রস্ত হয়ে নানাভাবে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতেন। বেশিরভাগ সময়ই তিনি বাড়িতে থাকেন না। ইকবাল বিভিন্ন মাজারে থাকেন। তার পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত। 

আমেনা বেগম বলেন, বছর দশেক আগে মারামারির সময় ইকবাল ছুরির আঘাত পান। এরপর থেকে তিনি অপ্রকৃতস্থ ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। 

তিনি আরও জানান, তিনি কাউন্সিলরের মাধ্যমে জানতে পারেন যে, ইকবাল পূজামণ্ডপ থেকে হনুমানের গদা নিয়ে এসেছে।

ইকবালের মা, তার ছোট ভাই রায়হান ও নানি রহিমার দাবি,  ইকবাল কারো প্ররোচনায় এমন কাজ করতে পারেন। 

স্থানীয় কাউন্সিলর সৈয়দ সোহেল টিবিএসকে বলেন, গত ১০ বছর ধরে তিনি ইকবালকে চেনেন। ইকবাল রঙমিস্ত্রির কাজ করতেন। তার ইয়াবাসেবন নিয়ে অনেক বিচার-সালিশ করতে হতো বলেও জানান সোহেল।

Related Topics

টপ নিউজ

ইকবাল হোসেন / কুমিল্লা / পূজামণ্ডপে হামলা / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি
  • জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে আরেকবার স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী
  • তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
  • কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net