Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সন্তানদের ঘরে ঠাঁই নেই, অন্যের মেঝেতে কাঁদছেন ৯৯ বছরের মুক্তিযোদ্ধা 

বাংলাদেশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা
17 October, 2021, 03:55 pm
Last modified: 17 October, 2021, 03:56 pm

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

সন্তানদের ঘরে ঠাঁই নেই, অন্যের মেঝেতে কাঁদছেন ৯৯ বছরের মুক্তিযোদ্ধা 

গত নয় মাস মাথার নিচে ইট নিয়ে ঘুমাচ্ছেন বৃদ্ধ মানুষটি। বসে নীরবে চোঁখের পানি ফেলছেন আব্দুল মালেক।
আকরামুল ইসলাম, সাতক্ষীরা
17 October, 2021, 03:55 pm
Last modified: 17 October, 2021, 03:56 pm

৯৯ বছরের বৃদ্ধ আব্দুল মালেক, ছিলেন গ্রাম্য কবিরাজ। ৭১ এ দেশের জন্য যুদ্ধও করেছিলেন। দুই সন্তান, স্ত্রীকে নিয়ে গোছানো সংসার ছিল তার। বয়সের ভারে এখন আর চলাফেরা করতে পারেন না তিনি।

সন্তানদের ঘরেও এখন ঠাঁই নেই তার। অনাদরে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আসাদুল ইসলামের বিল্ডিংয়ের মেঝেতে পড়ে আছেন বৃদ্ধ আব্দুল মালেক। গত নয় মাস মাথার নিচে ইট নিয়ে ঘুমাচ্ছেন বৃদ্ধ মানুষটি। বসে নীরবে চোঁখের পানি ফেলছেন আব্দুল মালেক।

এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে তার। স্ত্রীকে হারিয়েছেন ২৩ বছর আগে। একমাত্র ছেলে আব্দুল কাদের জমি কিনে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা এলাকায় বসতি গড়েছেন। মেয়েটি শহরের সুলতানপুর এলাকার কাজিপাড়া বস্তিতে স্বামীর সঙ্গে বসবাস করেন।

সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, গত নয় মাস ধরে আমার নতুন বিল্ডিংয়ের নিচে মেঝেতে থাকছেন বৃদ্ধ আব্দুল মালেক। 

"খাবার দেওয়াসহ আমি ও আমার পরিবার যেটুকু পারছি দেখভাল করছি। তার ছেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি তবে সে বাবার প্রতি আন্তরিক নয়। তার মেয়ের সঙ্গে যোগাযোগ করার পর গত ১০ দিন আগে মেয়ের জামাই এসে আব্দুল মালেককে আমার এখান থেকে ছেলের বাড়িতে পৌঁছে দেন।"

"বাড়িতে যাবার আগে বৃদ্ধ মানুষটি আমার কাছে পাঁচ হাজার টাকা রেখে যান। পরদিন উনার ছেলের স্ত্রী টাকাটি নিতে আমার বাড়িতে এসেছিলেন। টাকা দিয়ে দিয়েছিলাম। টাকা হাতিয়ে নিয়ে বৃদ্ধ বাবাকে দুইদিন পর আবারও তাড়িয়ে দিয়েছেন তারা। এখন আমার বাড়ির নিচেই পড়ে রয়েছেন," বলেন তিনি। 

বয়সের ভারে এখন চলাফেরার ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছেন বৃদ্ধ আব্দুল মালেক। বিভিন্ন মানুষ তার অসহায়ত্ব দেখে মাঝেমধ্যে কিছুটা সহযোগিতা করেন।

আব্দুল মালেক জানান, "আমার ছেলে আমাকে দেখে না। আমি খুব অসহায় হয়ে পড়েছি, দেখার কেউ নেই।"

তিনি বলেন, "৭১ সালে আমি যুদ্ধ করেছিলাম তখন যৌবন ছিল। কলারোয়ার কলারোয়ায় ১৪৪ নং প্লাটুনে ছিলাম আমি। কিন্তু পরে কাগজপত্র করিনি। লেখাপড়া জানি না বলে কোন গুরুত্ব দেয়নি। কতদিন বাঁচবো জানি না। এখন অসুস্থ হয়ে গেছি। থাকার জায়গাও নেই।"

সাতক্ষীরা আদালতের আইনজীবী অ্যাড. সাঈদুজ্জামান জিকো বলেন, "আমি গিয়ে দেখি, মানুষটি খুব অসহায় অবস্থায় পড়ে রয়েছেন। মাথার নিচে ইট নিয়ে ঘুমিয়ে আছেন। পরে এটা দেখে কিছু খাদ্য সামগ্রী, একটি বালিশ ও নতুন একটি মশারী কিনে দিয়ে এসেছি। আলোচনা করে জেনেছি, তার ছেলে উনাকে দেখেন না। সবশেষ পাঁচ হাজার টাকা ছিল সেটিও হাতিয়ে নিয়ে আবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে বৃদ্ধ মানুষটিকে যদি কোন বৃদ্ধাশ্রমে দেওয়া যায় তবে শেষ বয়সে একটু ভালো থাকতে পারবেন।"

তার ছেলে আব্দুল কাদের বলেন, "এতকিছু করার পরও যদি আব্বা বলে আমি তাকে দেখি না তবে দেখি না। আমার আর কিছু বলার নেই।"

সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ বলেন, "খুবই দুঃখজনক এ বিষয়টি কখনো কেউ আমাকে জানায়নি। এখন যেহেতু জেনেছি, তাকে কীভাবে সহযোগিতা করা যায় সেটি আমরা দেখছি।"
 

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / মুক্তিযোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সাতক্ষীরায় তেলের জন্য দীর্ঘ লাইন, তৃষ্ণার্থ চালকদের মাঝে ছাত্রদলের স্যালাইন পানি বিতরণ
  • এলাকার সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু তালিকা থেকে নাম কেটে দিয়েছে: সংসদে গাজী নজরুল
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় গ্রিল কেটে কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি
  • সাতক্ষীরায় এমন ভূমিকম্প আগে কখনো হয়নি: আবহাওয়া অফিস 

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net