Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
আরও অনেকদিন চড়া থাকবে তেলের বাজার: গোল্ডম্যান স্যাক্স

অর্থনীতি

টিবিএস ডেস্ক
16 October, 2021, 12:00 am
Last modified: 16 October, 2021, 12:03 am

Related News

  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি আমদানির ব্যয় দাঁড়িয়েছে রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলার
  • গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে: জ্বালানিমন্ত্রী
  • কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

আরও অনেকদিন চড়া থাকবে তেলের বাজার: গোল্ডম্যান স্যাক্স

বাজারের মৌলিক চালিকাশক্তিগুলো উচ্চমূল্যের পক্ষে কাজ করছে, যে কারণে আগামী কয়েক বছর ধরে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৮৫ ডলারে থাকবে বলে ব্যাংকটির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে
টিবিএস ডেস্ক
16 October, 2021, 12:00 am
Last modified: 16 October, 2021, 12:03 am
যুক্তরাষ্ট্রের একটি তেলক্ষেত্র। ছবি: ডিএনএ ইন্ডিয়া

ফের চাহিদা বাড়তে থাকায় বিশ্ব বাজারে চড়ছে জ্বালানি তেলের মূল্য। আঁটসাঁট সরবরাহের কারণে আগামী কয়েক বছর পণ্যটির দর চড়াই থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের জ্বালানি গবেষণা শাখার প্রধান।

ড্যামিয়েন করভালিন নামের আন্তর্জাতিক পণ্য বাজারের জ্যেষ্ঠ এ কৌশলবিদ বলেছেন, বাজারের মৌলিক চালিকাশক্তিগুলো উচ্চমূল্যের পক্ষে কাজ করছে, যে কারণে আগামী কয়েক বছর ধরে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৮৫ ডলারে থাকবে বলে আমাদের ব্যাংকের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সিএনবিসির 'স্ট্রিট সাইনস এশিয়া' শীর্ষক অনুষ্ঠানে করভালিন বলেন, 'প্রাকৃতিক গ্যাসের মতো তেলের বাজারদর শুধু শীতকালীন চাহিদার ফলে বাড়েনি। বরং পণ্যটির মূল্য পুনঃনির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।'

প্রাথমিকভাবে চলতি বছরের শেষ নাগাদ ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ৯০ ডলারে উন্নীত হবে- বলে অনুমান নিউইয়র্কভিত্তিক বহুজাতিক ব্যাংকিং জায়ান্টটির।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল বাজারের সূচক ব্রেন্ট ক্রুড ফিউচার্স গতকাল বৃহস্পতিবার নাগাদ ১.২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১.৪৫ ডলারে উন্নীত হয়।

এদিন সন্ধ্যা নাগাদ ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক ফিউচার্স সূচক এশিয়ায় লেনদেনে ১.২৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪.২১ ডলার মূল্য অর্জন করে।

করভালিন বলেন, 'এক দশকে তেল বাজারে মূল্যের এত দীর্ঘমেয়াদী স্ফীতির বাস্তবতা খুব একটা দেখা যায়নি। আগামী শীতেও শক্তিশালী চাহিদা সরবরাহের চেয়ে এগিয়ে থাকবে। নাটকীয় চাহিদা বৃদ্ধির সময় তেল উৎপাদনের মূল উৎসগুলোতে বিনিয়োগের অভাব, অন্তত আগামী বছরের পুরো সময়ে উচ্চমূল্য থাকার পক্ষে কাজ করছে।'

সতর্ক সংকেত:

কয়লার মতো দূষণকারী জ্বালানি পণ্যের বাজারের রেকর্ড চড়া দামও হয়েছে সরবরাহ কমে যাওয়াকে কেন্দ্র করে। এটি তেল বাজারের ক্রেতাদের জন্যও সতর্কবার্তা বলে মন্তব্য করেন করভালিন।

তিনি জানান, সরবরাহ উৎসে তেল কূপ খনন কাজ মহামারির ধাক্কা থেকে পুনরুদ্ধার লাভ করেনি। ফলে বাজার গভীর ঘাটতিতে পড়েছে।

'আমরা কয়েক বছর মেয়াদী সম্ভাব্য ঘাটতির ঝুঁকিতে রয়েছি, যা বাস্তবে রুপ নিলে মূল্য কমার সুযোগ থাকবে না।'

এ বিশেষজ্ঞ মনে করেন, বর্তমান সংকটের কারণে পরিচ্ছন্ন জ্বালানি নির্ভরশীলতা তৈরি করতে দীর্ঘসময় লাগবে। একইসময়, পরিবেশবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জীবাশ্ম জ্বালানি শিল্পে বিনিয়োগ হ্রাসের চাপ আগামী বছরগুলোতে মূল্য চড়া থাকার পেছনে সহায়ক হবে।

  • সূত্র: সিএনবিসি 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ববাজার / গোল্ডম্যান স্যাক্স / পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • বৈশ্বিক জ্বালানি বাজারে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইরানের অপরিশোধিত তেল?
  • হরমুজ প্রণালির ভেতর থেকে আবার তেল রপ্তানি কার্যক্রম শুরু করেছে সৌদি আরব
  • ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি আমদানির ব্যয় দাঁড়িয়েছে রেকর্ড ১০.৬৩ বিলিয়ন ডলার
  • গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম অবকাঠামোতে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে: জ্বালানিমন্ত্রী
  • কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net