Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 October, 2021, 02:50 pm
Last modified: 10 October, 2021, 02:53 pm

Related News

  • আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • মালয়েশিয়ায় 'জঙ্গি সংশ্লিষ্টতা'র অভিযোগে মামলা: গ্রেপ্তার চার আসামি রিমান্ডে
  • মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশি জঙ্গি নন: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৭,৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির: মন্ত্রণালয়ের প্রতিবেদন

সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো মালয়েশিয়া

দেশটি তার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলেছে।  
টিবিএস ডেস্ক
10 October, 2021, 02:50 pm
Last modified: 10 October, 2021, 02:53 pm

মালয়েশিয়ার যেসব নাগরিক ইতিমধ্যে করোনা টিকার দুই ডোজ নিয়েছেন তাদের অভ্যন্তরীণ এবং বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দেশটি তার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলায় মূলত এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণরূপে টিকা নেওয়া মালয়েশিয়ানদের অনুমতি ছাড়াই বিদেশে ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছে সরকার।  

সোমবার থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে। 

এক সংবাদ সম্মেলনে ইসমাইল সাবরি বলেন, সরকার এখন মহামারির 'এন্ডেমিক' পর্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে, যেখানে পুনরায় সংক্রমণ বাড়লেও কঠোর লকডাউন আরোপের আবশ্যকতা দেখা দেবে না। 

তিনি আরও বলেন, "আমাদের নিজেদেরকে কোভিডের সাথে বসবাসের জন্য অভ্যস্ত করে তুলতে হবে, কেননা কোভিড পুরোপুরি নির্মূল নাও হতে পারে"। 

শনিবার পর্যন্ত ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটির ৬৫% লোক টিকা গ্রহণ করেছেন, যাদের মধ্যে ১২-১৭ বছর বয়স্ক তরুণেরাও রয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি এখন পর্যন্ত ২৩ লাখ কোভিড-১৯ সংক্রমণের রেকর্ড করেছে এবং দেশটিতে করোনায় প্রাণহানি হয়েছে ২৭, ২৬৫ জনের। 

  • সূত্র- রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • মালয়েশিয়ায় 'জঙ্গি সংশ্লিষ্টতা'র অভিযোগে মামলা: গ্রেপ্তার চার আসামি রিমান্ডে
  • মালয়েশিয়া ফেরত ৩ বাংলাদেশি জঙ্গি নন: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৭,৭৭৭ শ্রমিকের মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির: মন্ত্রণালয়ের প্রতিবেদন

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net