Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
পাহাড় খোদাই করে গড়া স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ করল বনবিভাগ 

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
09 October, 2021, 05:50 pm
Last modified: 09 October, 2021, 05:53 pm

Related News

  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

পাহাড় খোদাই করে গড়া স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ করল বনবিভাগ 

'অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বনবিভাগের প্রায় ৩ একর জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।'
কক্সবাজার প্রতিনিধি
09 October, 2021, 05:50 pm
Last modified: 09 October, 2021, 05:53 pm
চলছে উচ্ছেদ অভিযান। ছবি: টিবিএস

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জ ও সদর বিটের ভাদিতলা এলাকায় রাস্তার ধারে পাহাড় খোদাই করে গড়া স্থাপনা অবশেষে উচ্ছেদ করা হয়েছে।

আদালতে নির্দেশে শনিবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত স্কেবেটরের সাহায্যে পাকা স্থাপনাটি গুড়িয়ে পাহাড়ের মাঝে চলাচলের পথটি উন্মুক্ত করা হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জার ও বিশেষ ইনচার্জ একেএম আতা এলাহী এ তথ্য জানিয়েছেন।

আতা এলাহী জানান, মেহেরঘোনা রেঞ্জাধীন মেহের ঘোনা সদর বিটের ঈদগাঁও কলেজের পেছনে ভাদিতলার চলাচলের পথে লাগোয়া পাহাড় খোদাই করে বছর দুয়েক আগে পাকা স্থাপনা তৈরি করেন স্থানীয় পালাকাটা এলাকার ইসমাইল সওদাগরের ছেলে স্বাস্থ্য সহকারী আবুল কাশেম। ঘরের পরিধি বাড়াতে বৃষ্টি হলেই কাটা হচ্ছিল পাহাড়। কাটা পাহাড়ের মাটি চলাচলের রাস্তায় এসে যাতায়াত বাধাগ্রস্ত হবার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল পাহাড়ও।

এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিট ও রেঞ্জ অফিসের দায়িত্বশীলরা গত বছর বেশ কয়েকবার অভিযান চালান। অভিযান চালিয়ে ফিরে এলে অদৃশ্য ক্ষমতার বলে স্থাপনা তৈরির কাজ পুনরায় শুরু করেন অভিযুক্ত।

রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী আরও বলেন, আবুল কাশেম নিবৃত্ত করতে না পেরে বন আইনে গত বছরের ১৮ নভেম্বর মেহেরঘোনা বিট কর্মকর্তা জাকির আহমেদ আদালতে মামলা করেন। চলতি বছরের ২ জুলাই স্থাপনা সরিয়ে নিতে আদেশ দেন আদালত। কিন্তু সেই আদেশ প্রতিপালন না হওয়ায় গত ২৮ আগস্ট কক্সবাজার আদালত নং-৫-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন বনবিভাগকে আদেশ দেন স্থাপনা উচ্ছেদের। সেই আদেশ বাস্তবায়নে শনিবার (৯ অক্টোবর) অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দালান গুড়িয়ে দেওয়া হয়। পাশে আরও বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমান, শহর রেঞ্জ ও বিশেষ টহলদলের সদস্যরা, ঈদগাঁও থানার পুলিশ, মেহের ঘোনা বিট কর্মকর্তা, স্টাফ এবং ভিলেজাররা অংশ নেন। এ উচ্ছেদ অভিযানে প্রায় ৩ একর বন ভূমি জবরদখল মুক্ত করা হয়। 

কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) আনোয়ার হোসেন বলেন, 'অবৈধ দখলদারকে উচ্ছেদ করে বনবিভাগের প্রায় ৩ একর জায়গা বনবিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ নিয়ে বনবিভাগের সংশ্লিষ্ট আইনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে' বলে উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বনবিভাগ / পাহাড় / কক্সবাজার / আইন-আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net