Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
খোঁপায় ফুলের সৌরভ ছড়ালেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার

ফিচার

টিবিএস ডেস্ক 
06 February, 2020, 04:20 pm
Last modified: 06 February, 2020, 05:05 pm

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?
  • সুই: পোশাকের জগতে যেভাবে নিয়ে এল ফ্যাশনের উচ্ছ্বাস

খোঁপায় ফুলের সৌরভ ছড়ালেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার

কনের খোঁপায় ফুল সাজিয়ে দেওয়াই ব্যবসা তার। একেবারেই নতুন এই ব্যবসার উদ্ভাবন করে তারকা হয়ে উঠেছেন কল্পনা রাজেশ। তার প্রতিষ্ঠানে এখন ২০০ কর্মী কাজ করেন।
টিবিএস ডেস্ক 
06 February, 2020, 04:20 pm
Last modified: 06 February, 2020, 05:05 pm

বিয়ের কনে রঙিন সাজে সাজবে, এটাই স্বাভাবিক। একেক সমাজে এই সাজ একেক রকম। ভারতের দক্ষিণাঞ্চলের কনের সাজে বাড়তি সৌন্দর্য এনে দেয় খোঁপায় ফুলের কারুকাজ। 

এতকালের সেই রেওয়াজকেই পুঁজিতে পরিণত করেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার কল্পনা রাজেশ। একদম নতুন ধরনের ব্যবসা শুরু করে তিনি এখন অনেকেরই আদর্শে পরিণত হয়েছেন।

ছোটবেলা থেকেই মাকে দেখেছেন ফুলে ফুলে বিয়ের কনের খোঁপা সাজিয়ে দিতে। স্থানীয়ভাবে পুলাজাদালু নামে পরিচিত এ সাজকে ঘিরে ক্যারিয়ার দাঁড় করানো ভাবনা কল্পনার মনে ধরা দেয় ২০১২ সালে। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার তখন দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা। পুলাজাদালু সম্পর্কে আরও জানতে সাহায্য নিলেন গুগলের। ঠিক করলেন, ইঞ্জিনিয়ারিং আর করবেন না; ব্যবসায়ীই হবেন। তাই গড়ে তুললেন ব্যবসা প্রতিষ্ঠান পেল্লিপুলাজাদা। তার ব্যবসা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। খবর বিবিসির।

পেল্লিপুলাজাদার আনুষ্ঠানিক যাত্রা শুরুর সঙ্গে জড়িয়ে আছে কল্পনার বোনের বিয়ে। সেই বিয়েতে কনের খোঁপা সাজিয়ে দিয়েছিলেন তার মা। সেই ডিজাইনগুলোর মাধ্যমেই প্রথম কাস্টমার পেয়েছিলেন তিনি।

এই এক্সপেরিমেন্টের জন্য ৫০ হাজার রুপি দিয়ে উৎসাহ জুগিয়েছিলেন তার স্বামী। সেই টাকা দিয়ে প্রথম অর্ডারের এক্সেসরিজ কিনেছিলেন কল্পনা; নিয়োগ দিয়েছিলেন কয়েকজন সহকারিও। তিনিসহ কর্মীরা যেহেতু সবাই এমন ব্যবসায় অনভিজ্ঞ ছিলেন, তাই শুরুতে বেশ ভুগতে হয়েছিল তাকে। দ্রুতই ফুরিয়ে গিয়েছিল পুঁজির সব টাকা। তবু তিনি হাল ছাড়েননি।

কল্পনা রাজেশ

ধীরে ধীরে এই একেবারেই নতুন ধরনের ব্যবসাটি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে। কাস্টমাররাও তার কাজের প্রশংসা করতে থাকেন। তিনি একা শুরু করলেও, তার কাজকে শুরুতে খুব কম মানুষই উৎসাহ জোগালেও, পেল্লিপোলাজাদা এখন অনেক বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান। ভারতের পাশাপাশি সিঙ্গাপুর ও আমেরিকায়ও রয়েছে এর বেশ কয়েকটি শাখা। কল্পনার প্রতিষ্ঠানে এখন ২০০ কর্মী কাজ করেন।

তার দেখাদেখি আরও অনেকেই এসেছেন এই ব্যবসায়। 
 

Related Topics

টপ নিউজ

কনে / ফ্যাশন / সাজসজ্জা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?
  • সুই: পোশাকের জগতে যেভাবে নিয়ে এল ফ্যাশনের উচ্ছ্বাস

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net