Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
লাথি খেয়ে জ্ঞান হারাল রেফারি, হত্যাচেষ্টার মামলায় আটক ব্রাজিলীয় ফুটবলার  

খেলা

টিবিএস ডেস্ক
07 October, 2021, 05:05 pm
Last modified: 07 October, 2021, 05:16 pm

Related News

  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

লাথি খেয়ে জ্ঞান হারাল রেফারি, হত্যাচেষ্টার মামলায় আটক ব্রাজিলীয় ফুটবলার  

ফুটবল ম্যাচ চলাকালীন ক্ষিপ্ত হয়ে রেফারির মাথায় লাথি মেরে বসেন উইলিয়াম রিবেইরো নামের ওই ফুটবলার। আহত রেফারির নাম রদ্রিগো ক্রিভেলারো।
টিবিএস ডেস্ক
07 October, 2021, 05:05 pm
Last modified: 07 October, 2021, 05:16 pm
মাঠেই জ্ঞান হারান রেফারি রদ্রিগো ক্রিভেলারো। ছবি: সিএনএন

খেলার মাঠে রেফারির মাথায় লাথি মেরে অজ্ঞান করে ফেলায়, ব্রাজিলের এক ফুটবলারের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।   

সোমবার ব্রাজিলের সাউদার্ন রিও গ্রান্দে দো সুল রাজ্যের ভেনান্সিও আয়ারস শহরে এক ফুটবল ম্যাচ চলাকালীন, ক্ষিপ্ত হয়ে রেফারির মাথায় লাথি মেরে বসেন উইলিয়াম রিবেইরো নামের ওই ফুটবলার। আহত রেফারির নাম রদ্রিগো ক্রিভেলারো।

স্পোর্ট ক্লাব সাও পাওলো এবং গুয়ারানি-আরএস এর মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। রেফারিকে গুরুতর আহত করার পর রিবেইরোকে গ্রেপ্তার করে পুলিশ।   

ভেনান্সিও আয়ারসের পুলিশের প্রধান, ভিনিসিয়াস ডি লুরেন্সো উইলিয়াম রিবেইরোকে প্রিভেনটিভ ডিটেনশনে নিয়ে যান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গেল মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়েছেন এই ফুটবলার।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিভেলারোকে আক্রমণ করেন রিবেইরো। অচেতন অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও  পর্যবেক্ষণে রাখার পর মঙ্গলবার তাকে ছেড়ে দেওয়া হয়।  

স্থানীয় এক রেডিও স্টেশনকে ক্রিভেলারো বলেন, "আমার মনে নেই ঠিক কী হয়েছিল। আমার সহকর্মীরা বলেছেন, আমি নাকি তাকে হলুদ কার্ড দেখিয়েছিলাম। এরপর সে আমার মুখে ঘুষি মারে, আমি মাটিতে পড়ে যাই। তারপর মাথায় লাথি মারলে আমি অচেতন হয়ে যাই। এই ফুটবলারের আসলে চিকিৎসা প্রয়োজন। কারণ সে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। তাকে আরও অনেকদিন আটক করে রাখা উচিত।"   

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাব সাও পাওলো জানিয়েছে, "এই খেলোয়াড়ের সাথে আমাদের সকল চুক্তি শেষ হয়েছে। এছাড়া, সব ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে।"   

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কোনো আইনজীবী রিবেইরোর পক্ষে দাঁড়াননি। এ প্রসঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ব্রাজিলীয় মিডিয়া আউটলেটগুলোতে এখনও কোনো মন্তব্য করেননি রিবেইরো। 

  • সূত্র: সিএনএন   

Related Topics

টপ নিউজ

ব্রাজিল ফুটবল / ব্রাজিল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net