Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
প্রথমবার ভোটের লড়াই জিতে বিসিবিতে পাপন, জিতলেন দুর্জয়-সুজন

খেলা

টিবিএস রিপোর্ট
06 October, 2021, 07:55 pm
Last modified: 06 October, 2021, 08:45 pm

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • ১১ কোটি টাকার দুর্নীতির মামলায় নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রথমবার ভোটের লড়াই জিতে বিসিবিতে পাপন, জিতলেন দুর্জয়-সুজন

প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিসিবি পরিচালক হলেন নাজমুল হাসান পাপন। আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ প্রার্থী নির্বাচিত হয়েছেন, সংখ্যাটা ১৭। হেরে গেছেন প্রথমবারের মতো নির্বাচন করা খালেদ মাসুদ পাইলট।
টিবিএস রিপোর্ট
06 October, 2021, 07:55 pm
Last modified: 06 October, 2021, 08:45 pm

বুধবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে সাড়ে সাতটায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। আগের পরিচালনা পর্ষদ থেকেই বেশিরভাগ প্রার্থী নির্বাচিত হয়েছেন, সংখ্যাটা ১৭। 

প্রথমবারের মতো ভোটের লড়াই জিতে বিসিবি পরিচালক হলেন নাজমুল হাসান পাপন। সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হাসান। ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। 

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আগের দুই মেয়াদেও দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়। হেরে গেছেন প্রথমবারের মতো নির্বাচন করা আরেক সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন। 

২৫ জন পরিচালক নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ গঠিত হয়। এর মধ্যে দুজন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত। বাকি ২৩টি পরিচালক পদে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচন হয়। ক্লাব ক্যাটাগরিতে ১২, জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ৩ এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজন নির্বাচিত হয়েছেন। সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৬টি পরিচালক পদে ভোট গ্রহণ হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস আবারও বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে সাত জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।  

ঢাকা বিভাগে তানভীর আহমেদ টিটু ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও ভোটের আগ মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নেন খালিদ হোসেন (মাদারীপুর) ও সৈয়দ আশরাফুক ইসলাম টিটু (কিশোরগঞ্জ)। ব্যালটে তাদের নাম থাকলেও তারা নির্বাচিত হতে পারেননি। এই ক্যাটাগরিতে শুধু রাজশাহীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। 

প্রথমবারের মতো নির্বাচিত হয়ে বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ছয়জন। ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠু, ওবেদ রশিদ নিজাম, ফাহিম সিনহা, মঞ্চুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। এ ছাড়া ক্যাটাগরি-১ থেকে নতুন মুখ হিসেবে পরিচালক হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তানভীর আহমেদ টিটু। এই ক্যাটাগরি থেকে পাশ করতে পারেননি সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ), খালিদ হোসেন (মাদারীপুর) ও খালেদ মাসুদ পাইলট (রাজশাহী)। 

ক্লাব ক্যাটাগরিতে জমজমাট লড়াই হয়েছে। সবচেয়ে বেশি ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এখান থেকে। নির্বাচিতরা হলেন নাজমুল হাসান পাপন (আবাহনী), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব),  ওবেদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান মিঠু (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি) ও সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।

এই ক্যাটগরি থেকে নির্বাচিত হতে পারেননি মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব) ও রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি)। মোহামেডানের মাসুদুজ্জামান মনোনয়পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের পর নাম প্রত্যাহার করায় তার প্রার্থীতা বাতিল হয়নি।

ক্যাটাগরি-৩ থেকে একটি পদের জন্য লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও  সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন লড়েছেন। নির্বাচিত হয়েছেন খালেদ মাহমুদ সুজন।

Related Topics

টপ নিউজ

বিসিবি নির্বাচন / নাজমুল হাসান পাপন / নাঈমুর রহমান দুর্জয় / খালেদ মাহমুদ সুজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • ১১ কোটি টাকার দুর্নীতির মামলায় নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার দেখানোর আদেশ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net