Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদের পর কার্ল মার্ক্সের বই পড়ছেন গ্রিমস!

বিনোদন

টিবিএস ডেস্ক
03 October, 2021, 05:00 pm
Last modified: 03 October, 2021, 05:00 pm

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদের পর কার্ল মার্ক্সের বই পড়ছেন গ্রিমস!

এক সময় নিজেকে 'সমাজতান্ত্রিক' বলে দাবি করেছিলেন ইলন মাস্ক। কে জানে, হয়তো মার্ক্সের 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' থেকে জ্ঞান আহরণ করে মাস্কের সঙ্গেই কথাবার্তা চালাবেন গ্রিমস!
টিবিএস ডেস্ক
03 October, 2021, 05:00 pm
Last modified: 03 October, 2021, 05:00 pm
১ অক্টোবর ২০২১: কার্ল মার্ক্সের 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' পড়ছেন গ্রিমস। ছবি: ব্যাকগ্রিড

অনেকেই বলে, প্রেমে পড়লে মানুষ বদলে যায়। বিচ্ছেদের পরেও যে মানুষ বদলে যায়, তারই এক নমুনা দেখালেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সাবেক সঙ্গিনী গ্রিমস।

মাত্র কিছুদিন আগেই স্পেসএক্সের প্রতিষ্ঠাতার সঙ্গে 'আংশিক-বিচ্ছেদ' হয়েছে তার। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে তাকে কার্ল মার্ক্সের লেখা পুঁজিবাদবিরোধী বই 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' পড়তে দেখা গেল।

সমাজে একটি নির্দিষ্ট শ্রেণির হাতে সম্পদ কুক্ষিগত করে রাখার সমালোচনা করে বুর্জোয়াদের বিলুপ্তি চেয়েছিলেন জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। গ্রিমসের সেখানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির সঙ্গে তিন বছর একসঙ্গে থাকার পর এমন একটি বই হাতে তুলে নেওয়া পুরোপুরি বিপরীত ঘটনা!

ইলন মাস্কের সঙ্গে 'আংশিক-বিচ্ছেদে'র পর শুক্রবারই প্রথম জনসম্মুখে দেখা গেল ৩৩ বছর বয়সী এই কানাডিয়ান গায়িকাকে। কালো-বাদামিরঙা পোশাক পরে, বই হাতে বেরিয়েছিলেন তিনি। এ সময় তাকে খুশিমনে মার্ক্সের বইয়ের পাতা ওল্টাতে দেখা যায়, যেন তিনি রিডার্স ডাইজেস্টের সর্বশেষ কপি পড়ছেন!

ইলন মাস্কের সঙ্গে গ্রিমস। ছবি: সংগৃহীত

এক সময় নিজেকে 'সমাজতান্ত্রিক' বলে দাবি করেছিলেন ইলন মাস্ক। কে জানে, হয়তো এই বই থেকে জ্ঞান আহরণ করে মাস্কের সঙ্গেই কথাবার্তা চালাবেন গ্রিমস!

তবে 'সমাজতন্ত্র' গ্রিমসের কাছে নতুন কিছু নয়। চলতি বছরের জুনে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সমাজতন্ত্রে পৌঁছানোর 'সবচেয়ে সহজ পথ' হিসেবে আখ্যা দিয়ে নিজের টিকটক ভক্তদের চমকে দিয়েছিলেন এই পপ তারকা।

সম্পর্কে টানাপোড়েন চললেও গণমাধ্যমে মাস্ক জানিয়েছেন, তারা দুজন এখনো ভালো বন্ধু এবং প্রায়ই দেখাসাক্ষাৎ করেন।

  • সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / গ্রিমস / কার্ল মার্ক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net