Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
কাল ওমান যাচ্ছে বাংলাদেশ, সাকিব-মুস্তাফিজ যোগ দেবেন ৯ অক্টোবর

খেলা

টিবিএস রিপোর্ট
02 October, 2021, 08:35 pm
Last modified: 03 October, 2021, 12:10 am

Related News

  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

কাল ওমান যাচ্ছে বাংলাদেশ, সাকিব-মুস্তাফিজ যোগ দেবেন ৯ অক্টোবর

ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। এরপর অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহরা।
টিবিএস রিপোর্ট
02 October, 2021, 08:35 pm
Last modified: 03 October, 2021, 12:10 am

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম পর্ব দিয়ে ওমানে শুরু হবে মারকাটারি এই ফরম্যাটের বিশ্ব আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ অক্টোবর প্রথম  ম্যাচ হলেও অনেক আগেই ওমানে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩ অক্টোবর রাতে ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। 

আপাতত ওমান যাচ্ছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে খেলছেন। ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ৮ অক্টোবর পর্যন্ত তাদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। দুজনেরই বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে শনিবার। রোববার সকালে রিপোর্ট পাওয়ার কথা। নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই কেবল ওমানের ফ্লাইট ধরতে পারবেন। 

প্রথম পর্ব খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিকভাবে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি । র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। 

নিউজিল্যান্ড সিরিজের পর থেকে ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। যদিও কেউ-ই বসে থাকেননি। সাকিব ও মুস্তাফিজ আইপিএল খেলতে আরব আমিরাতেই আছেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে মিরপুরে অনুশীলন করেছেন প্রায় সব ক্রিকেটারই। ছুটি শেষে আগামী এক অক্টোবর দলের সঙ্গে যোগ দেন ক্রিকেটাররা। যদিও কোনো অনুশীলন সেশন হয়নি। ওমানের গিয়ে অনুশীলন সারবে বাংলাদেশ। 

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে যাচ্ছেন মাহমুদউল্লাহরা। ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। এরপর অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন ক্রিকেটাররা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে একদিনের কোয়ারেন্টিন করে ১১ অক্টোবর অনুশীলন করবে মাহমুদউল্লাহর দল। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন ওমানে ফিরে যাবে বাংলাদেশ। 

মাঠের লড়াইয়ের আগে ১৬ অক্টোবর এক বেলা অনুশীলন করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ মিশন। এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল পর্বের টিকেট মিললে ২২ অক্টোবর আরব আমিরাতে যাবেন সাকিব-মাহমুদউল্লাহরা। সেখানে একদিনের রুম কোয়ারেন্টিন করে ২৪ অক্টোবর থেকে সুপার টুয়েলভের মিশন শুরু করবে বাংলাদেশ।   

ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রথম পর্বের শীর্ষ ও রানার্স আপ সুযোগ পাবে সুপার টুয়েলভে। আইসিসির বিশ্বকাপ সূচি অনুযায়ী, বাংলাদেশ 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন (বি-১) হলে সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / ওমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net