Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
প্রথম সরাসরি বৈঠকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত রাখায় জোর দিলেন কোয়াড নেতারা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 September, 2021, 12:45 pm
Last modified: 25 September, 2021, 05:26 pm

Related News

  • কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি
  • মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা: ভারতের পররাষ্ট্র সচিব
  • ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ‘সুবিধা-অসুবিধা’ বিবেচনা করছে বাংলাদেশ: মোমেন
  • যুক্তরাষ্ট্রে মোদি: কোয়াডে ভারতের কৌশলে যেভাবে সম্পৃক্ত থাকবে চীন 
  • অকাস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে কাকে চোখ রাঙাচ্ছে?

প্রথম সরাসরি বৈঠকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত রাখায় জোর দিলেন কোয়াড নেতারা

কোয়াডের দিকে সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে বেইজিং। কোয়াড জোট ‘ব্যর্থ হবে’ বলেও সমালোচনা করেছে তারা।
টিবিএস ডেস্ক
25 September, 2021, 12:45 pm
Last modified: 25 September, 2021, 05:26 pm
শুক্রবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের শীর্ষ নেতারা। ছবি: রয়টার্স

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্বাধীন ও মুক্ত রাখার অঙ্গীকার নিয়েছেন কোয়াড নেতারা। গতকাল শুক্রবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত কোয়াডের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইউওশিহিদে সুগা আলোচনায় অংশ নেন।

প্রথমবারের মতো এবারই সশরীরে বৈঠকে অংশ নিয়েছেন কোয়াড নেতারা। আলোচনায় চীনকে ইঙ্গিত করে ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

দুই ঘণ্টার এই বৈঠক শেষে চার নেতা এক যৌথ বিবৃতিতে বলেন, "আমরা আইনের শাসন, নৌ ও আকাশ পথে মুক্ত চলাচল, বিরোধের শান্তিপূর্ণ সমাধান, গণতান্ত্রিক আদর্শ এবং রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে আছি।"

"আমরা আন্তর্জাতিক আইন অনুসারে যৌথভাবে মুক্ত, স্বাধীন ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার সুপারিশ করছি যা কোনো আগ্রাসনের সামনেই ঝুঁকবে না," বলেন তারা।

এদিকে, কোয়াডের দিকে সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে বেইজিং। কোয়াড জোট 'ব্যর্থ হবে' বলেও সমালোচনা করেছে তারা।

চীনের কথা চার নেতার কেউ সরাসরি উল্লেখ করেননি। এমনকি যৌথ বিবৃতি ও বৈঠক শেষের প্রতিবেদনে চীনের কথা উল্লেখ না থাকলেও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আগ্রাসনের বিষয়টি বারবার আলোচনায় উঠে আসে। অর্থাৎ, বেইজিং নিয়ে নেতাদের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি।

বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "কোয়াডের প্রধান চার গণতান্ত্রিক দেশের পারস্পারিক সহযোগিতার ইতিহাস রয়েছে। কীভাবে কোনো কিছুর সমাধান করতে হয় আমরা জানি। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা প্রস্তুত।"

জাপানের প্রধানমন্ত্রী এই বৈঠকের মধ্য দিয়ে ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সংহতি শক্তিশালী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াডভুক্ত দেশগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার ওপর জোর দেন।

অর্থনৈতিক স্থিতি ও পরিবেশ রক্ষায় প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষেও সমর্থন জানান কোয়াড নেতারা।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

কোয়াডের প্রথম বৈঠক / কোয়াড জোট / কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি
  • মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা: ভারতের পররাষ্ট্র সচিব
  • ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ‘সুবিধা-অসুবিধা’ বিবেচনা করছে বাংলাদেশ: মোমেন
  • যুক্তরাষ্ট্রে মোদি: কোয়াডে ভারতের কৌশলে যেভাবে সম্পৃক্ত থাকবে চীন 
  • অকাস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে কাকে চোখ রাঙাচ্ছে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net