Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ‘সুবিধা-অসুবিধা’ বিবেচনা করছে বাংলাদেশ: মোমেন

বাংলাদেশ

ইউএনবি
20 December, 2022, 07:15 pm
Last modified: 20 December, 2022, 07:23 pm

Related News

  • কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি
  • মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা: ভারতের পররাষ্ট্র সচিব
  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী
  • আমেরিকা প্রতি ঘণ্টার মজুরি বাড়ালে আমরা সে পথ অবলম্বন করব: মোমেন

ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের ‘সুবিধা-অসুবিধা’ বিবেচনা করছে বাংলাদেশ: মোমেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর ১৩টি সহযোগী দেশ আইপিইএফ-এর জন্য আলোচনা শুরু করেছে। তিনি এটিকে ‘নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা’ হিসেবে উল্লেখ করেন।
ইউএনবি
20 December, 2022, 07:15 pm
Last modified: 20 December, 2022, 07:23 pm
ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ)-এ যোগদান করা লাভজনক হবে কিনা তা স্থির করতে বাংলাদেশ এটির 'সুবিধা-অসুবিধাগুলো' বিবেচনা করে দেখছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকায় 'বিআইআইএসএস রিসার্চ কলোকিয়াম ২০২২' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

'সম্প্রতি কোয়াড ও ইন্দো-প্যাসিফিক ইকোনমিক (ফ্রেমওয়ার্ক) নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিষয়টি বোঝার জন্য আমরা বিআইআইএসএস-কে খতিয়ে দেখার অনুরোধ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ বিষয়ে তারা ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে,' মোমেন বলেন।

চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপ বা কোয়াড হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি কৌশলগত নিরাপত্তামূলক আলোচনা।

এ বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইপিইএফ বিষয়ে অবহিত করে এবং বাংলাদেশ এ ফ্রেমওয়ার্কের 'সাপ্লাই চেইন রেসিলিয়েন্স' ও 'ডিকার্বনাইজেশন' বিষয়ে আরও তথ্যকে স্বাগত জানায়।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর ১৩টি সহযোগী দেশ আইপিইএফ-এর জন্য আলোচনা শুরু করেছে। তিনি এটিকে 'নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনা' হিসেবে উল্লেখ করেন।

একই লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলো অর্জন করার মনোভাব নিয়ে কোনো দেশ আইপিইএফ-এ যোগ দিতে চাইলে সেসব দেশের প্রতি এ ফ্রেমওয়ার্কটি উন্মুক্ত থাকবে।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, 'আমরা এসব বিষয় নিয়ে কাজ করতে থাকব এবং বাংলাদেশ সহ সকল রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আমাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করব।'

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান অ্যাম্বাস্যাডর কাজি ইমতিয়াজ হোসেন ও সংস্থাটির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

তিনটি সেশনে বিভক্ত এ অনুষ্ঠানের প্রতি সেশনে একজন করে গবেষক বাংলাদেশের জাতীয় স্বার্থ নিয়ে করা তাদের গবেষণার তথ্য উপস্থাপন করেন।

বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক আউটরিচ বিষয়ক প্রথম সেশনের সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান।

নিরাপত্তা ও কৌশলগত বিষয়ের দ্বিতীয় সেশনের সভাপতি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অফ স্টাফ জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন।

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া তৃতীয় সেশনে 'কূটনীতি ও আলোচনা' বিষয়ে আলোকপাত করা হয়।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক / কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি
  • মোদি-বাইডেন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা: ভারতের পররাষ্ট্র সচিব
  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী
  • আমেরিকা প্রতি ঘণ্টার মজুরি বাড়ালে আমরা সে পথ অবলম্বন করব: মোমেন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net