Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
বড়দিনে স্ত্রীকে ফেলে চলে গিয়েছিলেন ‘নিষ্ঠুর’ হকিং, তথ্যচিত্রে জানালেন সন্তানেরা

বিনোদন

টিবিএস ডেস্ক
16 September, 2021, 02:30 pm
Last modified: 16 September, 2021, 02:38 pm

Related News

  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • সোনার ডিম, টুপি এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা: মেলানিয়ার তথ্যচিত্র থেকে যা যা জানা গেল
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

বড়দিনে স্ত্রীকে ফেলে চলে গিয়েছিলেন ‘নিষ্ঠুর’ হকিং, তথ্যচিত্রে জানালেন সন্তানেরা

১৯৮৯ সালের বড়দিনে স্টিফেন হকিং আকস্মিকভাবে ঘোষণা করেন, তিনি তার নার্স ইলেইন ম্যাসনের সঙ্গে সংসার শুরু করতে যাচ্ছেন।
টিবিএস ডেস্ক
16 September, 2021, 02:30 pm
Last modified: 16 September, 2021, 02:38 pm
প্রথম স্ত্রী জেনের সঙ্গে স্টিফেন হকিং। ছবি: সংগৃহীত

নতুন এক তথ্যচিত্রে একটি 'নিষ্ঠুর' মুহূর্তের বর্ণনা দিয়েছেন অধ্যাপক স্টিফেন হকিংয়ের সন্তানেরা। তারা জানান, বড়দিনে পরিবার ছেড়ে নিজের নার্সের সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিজ্ঞানী।

'হকিং: ক্যান ইউ হিয়ার মি?' শিরোনামের তথ্যচিত্রে এই পদার্থবিদের তিন সন্তান এবং তাদের মা জেন হকিং খোলামেলাভাবে তাদের পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন।

১৯৮৯ সালের বড়দিনে হকিং আকস্মিকভাবে ঘোষণা করেন, তিনি তার নার্স ইলেইন ম্যাসনের সঙ্গে সংসার শুরু করতে যাচ্ছেন। তথ্যচিত্রে হকিংয়ের মেয়ে লুসি সেই দিনটির কথা স্মরণ করেছেন।

লুসি বলেন, 'আমরা সবাই বুঝি, মানুষের মধ্যে ছাড়াছাড়ি হয়; এরপর মানুষ জীবন চালিয়ে নিয়ে যায়। এসব তো হবেই। কিন্তু বড়দিনের দিন সকালে বাবা আমাদের সবাইকে গিফট দিলেন, এবং এরপরই ইলেইনের সঙ্গে চলে যাওয়ার ঘোষণা দিয়ে বসলেন। তখনো মনে হয়েছিল এবং এখনো এই ঘটনাকে একটি অকারণ নিষ্ঠুরতা বলে মনে হয় আমার কাছে।'

সন্তানদের সঙ্গে স্টিফেন-জেন দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম

'প্রাপ্তবয়স্কদের সম্পদ, মানসিকতা, বা দৃষ্টিভঙ্গি কোনোটাই ছিল না আমাদের। আমরা সবাই বাচ্চা ছিলাম,' যোগ করেন হকিংকন্যা।

বড়দিনে ভেগে যাওয়ার ওই সময়কে 'সবচেয়ে ভয়ঙ্কর সময়' হিসেবে আখ্যা দিয়েছেন জেন হকিং। যদিও সে সময়ে জেন নিজেও জোনাথান জোন্স নামে আরেক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন, যা অধ্যাপক হকিংকে অখুশি করেছিল।

২০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া ওই তথ্যচিত্রে জেন বলেন, 'বোঝাই যাচ্ছিল স্টিফেন ও ইলেইন প্রেম করছেন। তারা সেটা লুকানোরও চেষ্টা করেননি। এর সঙ্গে তুলনা করলে আমার ও জোনাথানের সম্পর্কটি ছিল খুবই হালকা, যা স্টিফেনের যত্ন ও পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিবেদিত ছিল।'

এডি রেডমন ও ফেলিসিটি জোন্স অভিনীত ২০১৪ সালের চলচ্চিত্র 'দ্য থিওরি অব এভরিথিং'য়ে ওই ঘটনার নাটকীয় দৃশ্যায়ন রয়েছে।

১৫ সেপ্টেম্বর ১৯৯৫: বিয়ের দিনে নবদম্পতি ইলেইন ম্যাসন ও স্টিফেন হকিং। ছবি: সংগৃহীত

বলে রাখা ভালো, ১৯৯৫ সালে ইলেইন ম্যাসনকে বিয়ে করেন হকিং। ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় ওই যুগলের। ম্যাসন তার স্বামীকে নির্যাতন করেছেন এমন অভিযোগ উঠলেও তা নাকচ করে দিয়েছিল এই দম্পতি। অভিযোগের ভিত্তিতে ক্যামব্রিজ পুলিশ ওই ঘটনার তদন্ত করে। তবে কোনো প্রমাণাদি না পাওয়ায় সেই তদন্তে ইতি টানা হয়।

এদিকে, নতুন এই তথ্যচিত্রে অংশ নেননি ইলেইন।

তথ্যচিত্রে অধ্যাপক হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম তাদের বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যিনি মাত্র ২১ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েও অসাধারণ সহনশীলতার পরিচয় দিয়েছিলেন।

লুসি বলেন, 'যে ব্যাপার আমাকে সবচেয়ে বেশি অবাক করে, সেটা হচ্ছে আমার বাবা-মা দুজনের সাহস। তারা তো জানতেন না সামনে কী আসতে যাচ্ছে।'

তিনি আরও বলেন, অধ্যাপক হকিংকে কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয়েছে এটাও কেউ বুঝত না।

বাবার সঙ্গে লুসি হকিং। ছবি: সংগৃহীত

'বাবাকে আমি যখন থেকে চিনি, সব সময়ই মৃত্যু থেকে ১২ ঘণ্টার দূরত্বে ছিলেন তিনি। কখনো যে এটা হয়নি, সেটাই একটা মিরাকল,' যোগ করেন লুসি।

তবে এই শারীরিক অবস্থার জন্যই নিজের কাজে আরও বেশি মনোযোগ দিতে পেরেছিলেন এই বিজ্ঞানী। কেননা এর ফলে গৃহস্থালির বা বাহ্যিক কোনো কাজই করতে হতো না তাকে।

জেন বলেন, 'সে আমাকে বলেছিল, এই অসুস্থতার একটি সুবিধা হচ্ছে তার আর চা বানাতে হয় না, ন্যাপকিন পরিবর্তন করতে হয় না। তাই কাজের মধ্যেই নিজেকে শতভাগ নিয়োজিত করে রাখতে পারত সে।'

চলচ্চিত্র নির্মাতা অ্যান্থনি গিফিন বলেন, ২০১৮ সালে অধ্যাপক হকিংয়ের মৃত্যুর আগেই তার পরিবারের সঙ্গে এই তথ্যচিত্র নিয়ে আলোচনা শুরু করেন তিনি। হকিং নিজে এই তথ্যচিত্র নির্মাণে সম্মতি এবং পূর্বে অদেখা আর্কাইভ থেকে তথ্য সংগ্রহের অনুমতি দিয়েছিলেন।

গিফিন বলেন, 'তার (হকিং) এবং তার আশেপাশের লোকদের সঙ্গে কথা বলার সময় আমি বলেছিলাম, একটা বিষয় কখনোই তুলে ধরা হয়নি। সেটি হচ্ছে তার জীবনের ব্যক্তিগত দিকগুলো।'


  • সূত্র: দ্য টেলিগ্রাফ

Related Topics

টপ নিউজ

স্টিফেন হকিং / তথ্যচিত্র / হলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • সোনার ডিম, টুপি এবং সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা: মেলানিয়ার তথ্যচিত্র থেকে যা যা জানা গেল
  • হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • হলিউড পরিচালক রব রেইনার ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net