Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
১২ বছর ও তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী  

বাংলাদেশ

ইউএনবি
15 September, 2021, 02:05 pm
Last modified: 15 September, 2021, 04:46 pm

Related News

  • বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ার তাগিদ খাতসংশ্লিষ্টদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

১২ বছর ও তার বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী  

এ বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।
ইউএনবি
15 September, 2021, 02:05 pm
Last modified: 15 September, 2021, 04:46 pm

১২ বছর ও তার বেশি বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে সরকার টিকার আওতায় আনার পরিকল্পনা করছে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। 

শেখ হাসিনা সংসদে বলেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

এ প্রসঙ্গে হাসিনা বলেন, সরকার ১২ বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য টিকার ব্যবস্থা করবে।

তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধীদের মন্ত্রণালয়ের দেয়া সুবর্ণকার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে। ইতোমধ্যে ২৪ কোটি ৬৫ লাখ ১৩ হাজার ৬৬০ ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ৪ কোটি  ৪৪ লাখ ৩১ হাজার ৮৮০ ডোজ টিকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, প্রতি মাসে এক কোটি বা তার বেশি ডোজ টিকা সংগ্রহের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সিনোফার্ম থেকে প্রতিমাসে ২ কোটি করে মোট ছয় কোটি টিকা আসবে।

সবার সহযোগিতায় চলমান মহামারি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, 'টিকা গ্রহণের পাশাপশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চললে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে।'
 
Related Topics

টপ নিউজ

টিকা / শিক্ষার্থীদের টিকা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ার তাগিদ খাতসংশ্লিষ্টদের
  • ১ আগস্ট থেকে নিয়মিত ইপিআই কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা
  • দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net