Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
নারীশিক্ষায় তালেবানের নতুন আইন, থাকবে না সহশিক্ষা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 September, 2021, 09:40 pm
Last modified: 12 September, 2021, 09:40 pm

Related News

  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • তালেবানের শীর্ষ নেতৃত্বে মতভেদ: ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরল বিবিসি
  • খালেদা জিয়া দেশে নারী নেতৃত্বের ভিত তৈরি করেছিলেন: মহিউদ্দিন আহমদ
  • নারী শিক্ষা এগিয়ে নিতে যুগান্তকারী অবদান রেখেছেন খালেদা জিয়া

নারীশিক্ষায় তালেবানের নতুন আইন, থাকবে না সহশিক্ষা

সহশিক্ষা ইসলাম-পরিপন্থী, এ বিশ্বাসের ভিত্তিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ-বিচ্ছিন্নতা বা ছাত্র ছাত্রীদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে যাচ্ছে তালেবান সরকার।
টিবিএস ডেস্ক
12 September, 2021, 09:40 pm
Last modified: 12 September, 2021, 09:40 pm
২০০৬ সালে আফগানিস্তানের কাবুলে বিবি মাহরু স্কুলে শিক্ষার্থীরা। ছবি: গেটি ইমেজ

আফগানিস্তানের নারী শিক্ষার উপর আরও নতুন কিছু বিধিনিষেধের ঘোষণা দিয়েছেন তালেবানের শিক্ষামন্ত্রী আবদুল বাকী হাক্কানি।

সহশিক্ষা ইসলাম-পরিপন্থী, এ বিশ্বাসের ভিত্তিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ-বিচ্ছিন্নতা প্রয়োগ করতে যাচ্ছে তালেবান সরকার।

রোববার এক সংবাদ সম্মেলনে হাক্কানি বলেন, "সহশিক্ষা ইসলামের নীতির সঙ্গে সাংঘর্ষিক। অপরদিকে এটি আমাদের জাতীয় মূল্যবোধের সাথেও সাংঘর্ষিক, আফগান রীতিনীতি ও ঐতিহ্যের পরিপন্থী।"

নীতির রূপরেখায়, হাক্কানি প্রতিটি ক্যাম্পাসকে আদর্শভাবে লিঙ্গ অনুযায়ী ভাগ করার নির্দেশ দিয়েছেন। কোনো বিশ্ববিদ্যালয় সেটা করতে না পারলে ক্লাসের জন্য ছেলে ও মেয়েদের আলাদা সময়সূচি নির্ধারণ, অথবা শ্রেণীকক্ষকে মাঝখানে বিভক্ত করে লিঙ্গের ভিত্তিতে আসন বণ্টন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবান ইতোমধ্যেই বলেছে, তারা আশা করে যে নারী শিক্ষকরাই শুধু ছাত্রীদের পড়াবে। যদি সেটা সম্ভব না হয়, তাহলে বয়স্ক পুরুষরা মহিলাদের শিক্ষা দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে শরিয়া আইন মেনে ক্লাস নিতে হবে।

তালেবান শিক্ষামন্ত্রী আরও বলেছেন, মেয়েদের জন্য হিজাব পরাটা বাধ্যতামূলক। তবে মুখ ঢাকার নেকাবও তাদের বাধ্যতামূলক পোশাক কোডের অংশ কি না, সেটা স্পষ্ট করেননি।

হাক্কানি বলেন, এসব নতুন আইন "ইসলামী শাসন-ব্যবস্থা" প্রতিষ্ঠার জন্য পশ্চিমাদের বিরুদ্ধে পরিচালিত সফল জিহাদের ফলাফল। মন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী তালেবান শাসকদের মতো নারী শিক্ষা বন্ধ করে দিতে চান না তারা। তিনি বলেন, ২০ বছর পিছনে ফিরে না গিয়ে তালেবানরা "বর্তমানে যা আছে তার উপর ভিত্তি করে দেশ নির্মাণ শুরু করবে"।

শনিবার, নতুন সরকার ক্ষমতায় এসেছে সেই ইঙ্গিত দিয়ে রাষ্ট্রপতি ভবনের উপরে তাদের পতাকা উত্তোলন করেছে তালেবান।

ক্ষমতায় ফেরার পর থেকে তালেবানরা ইতোমধ্যেই আফগানিস্তানে মেয়েদের খেলাধুলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া সমান অধিকারের দাবি জানিয়ে রাস্তায় নামা নারীদের এবং আন্দোলনরত সাংবাদিকদের মারধর করেছে কট্টরপন্থী গোষ্ঠীটি।

সূত্র: ডয়চে ভেলে।
 
Related Topics

টপ নিউজ

সহশিক্ষা / তালেবান / নারী শিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • তালেবানের শীর্ষ নেতৃত্বে মতভেদ: ইন্টারনেট বন্ধের পেছনে ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরল বিবিসি
  • খালেদা জিয়া দেশে নারী নেতৃত্বের ভিত তৈরি করেছিলেন: মহিউদ্দিন আহমদ
  • নারী শিক্ষা এগিয়ে নিতে যুগান্তকারী অবদান রেখেছেন খালেদা জিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net