Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা থানবার্গ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 January, 2020, 10:50 am
Last modified: 31 January, 2020, 11:00 am

Related News

  • ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান ভেনেজুয়েলার মাচাদো; শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা
  • নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে ‘বেশি যোগ্য আর কেউ নেই’: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার
  • আমার সম্মানেই নোবেল পুরস্কার নিয়েছেন মাচাদো; বলিনি আমাকে দিয়ে দিন, হয়তো দিয়েও দিতেন: ট্রাম্প
  • ট্রাম্প কি শান্তিতে নোবেল জিতবেন? যা বলছেন বিশেষজ্ঞরা
  • নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাখোঁ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা থানবার্গ

"জলবায়ু সংকট বিশ্বে নতুন দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত যুদ্ধের জন্ম দেবে। তাই বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কার্বন নিঃসরণ হ্রাস এবং প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলার পক্ষে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ"।
টিবিএস ডেস্ক
31 January, 2020, 10:50 am
Last modified: 31 January, 2020, 11:00 am
‘জলবায়ুর জন্য ধর্মঘট’ প্ল্যাকার্ড নিয়ে গ্রেটা থুনবার্গ/ ছবি: রয়টার্স

কিশোর জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ ও বিশ্ব প্রতিবাদ আন্দোলন ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ কে ২০২০ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করেন সুইডেনের দুই সংসদ সদস্য।

সুইডেনের এই দুই সংসদ সদস্য হলেন বাম দলের সংসদ সদস্য জেনস হলম এবং হাকান সভেলেনিং। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নরওয়ের নোবেল কমিটির কাছে লেখা একটি চিঠিতে তারা জানান, "গ্রেটা থানবার্গ একজন জলবায়ু কর্মী। এবং তিনি নোবেল শান্তি পুরষ্কারের যোগ্য, কেননা এত অল্প বয়স হওয়া সত্ত্বেও তিনি জলবায়ু সংকটে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন"।

চিঠিতে তারা আরও বলেন, "জলবায়ু সংকট বিশ্বে নতুন দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত যুদ্ধের জন্ম দেবে। তাই বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কার্বন নিঃসরণ হ্রাস এবং প্যারিস জলবায়ু চুক্তি মেনে চলার পক্ষে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ"।

এই জুটি আরও জানান, গ্রেটা থানবার্গ এবং তার ‘#ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলন ছাড়া বৈশ্বিক কার্যসূচিতে জলবায়ু ইস্যুটি আজকের মতো এতটা গুরুত্ব পেত না।

২০১৯ সালেও বিশ্ব শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল গ্রেটাকে। যদিও চূড়ান্ত পর্যায়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে এই পুরস্কার দেওয়া হয়। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনের চেষ্টার স্বীকৃতিস্বরূপ আবি আহমেদকে এই সম্মানে ভূষিত করা হয়।  

নোবেল শান্তি পুরষ্কারের জন্য নমিনেশনগুলি আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে নরওয়ের নোবেল কমিটির কাছে জমা দিতে হবে। প্রাক্তন বিজয়ী, কয়েকজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইন প্রণেতা এবং বিশ্বজুড়ে সরকারী মন্ত্রীরা এবং নরওয়ের বর্তমান ও প্রাক্তন নোবেল কমিটির সদস্য সহ হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব দেওয়ার যোগ্য।

নোবেল কমিটি কখনই মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করে না, তবে যারা প্রার্থীদের নাম প্রস্তাব করেন তারা তাদের পছন্দ প্রকাশের অনুমতি আছে।

পরিবেশ রক্ষায় ২০১৮ সালের আগস্ট মাস থেকে ‘ইয়ুথ স্ট্রাইক’ আন্দোলন শুরু করেন সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ। শুরুটা সেখান থেকেই। জলবায়ু সংকটের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন প্রতিবাদ নিয়ে সে সময় স্কুুল বাদ দিয়ে টানা তিন সপ্তাহ সুইডিশ পার্লামেন্টের সামনে বসে থাকেন তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় নিজের আন্দোলনের কথা পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে। শুরু করেন  #FridaysForFuture ট্রেন্ড। 

তার শুরু করা এই আন্দোলনে ধীরে ধীরে যোগ দিতে থাকে অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, জলবায়ু সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে #FridaysForFuture ট্রেন্ডের মাধ্যমে স্কুলগুলোতে বিক্ষোভের আয়োজন করেছেন গ্রেটা, যেটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গতবছরের ১৫ মার্চ। এদিন জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ ১০৫টি দেশের ১,৬৫৯টি স্থানে শিক্ষার্থীরা তার ডাকে সারা দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ ও মিছিল করে।

Related Topics

টপ নিউজ

নোবেল শান্তি পুরস্কার / গ্রেটা থানবার্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান ভেনেজুয়েলার মাচাদো; শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা
  • নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে ‘বেশি যোগ্য আর কেউ নেই’: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার
  • আমার সম্মানেই নোবেল পুরস্কার নিয়েছেন মাচাদো; বলিনি আমাকে দিয়ে দিন, হয়তো দিয়েও দিতেন: ট্রাম্প
  • ট্রাম্প কি শান্তিতে নোবেল জিতবেন? যা বলছেন বিশেষজ্ঞরা
  • নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাখোঁ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net