Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
টি-টোয়েন্টি খেলার মতো দল নয় বাংলাদেশ!

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2021, 10:30 pm
Last modified: 10 September, 2021, 10:35 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

টি-টোয়েন্টি খেলার মতো দল নয় বাংলাদেশ!

জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভালো দল বলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টিবিএস রিপোর্ট
10 September, 2021, 10:30 pm
Last modified: 10 September, 2021, 10:35 pm
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর বাংলাদেশ দল। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল নয়; অস্ট্রেলিয়া সিরিজের আগে এমনটি শুনতেই কথার ঝাঁপি খুলে দিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ভালো দল নয়; এটা কোনোভাবেই মানতে রাজি নন প্রোটিয়া এই কোচ। পরে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও কোচের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছিলেন। 

গত তিন সিরিজে তাদের কথার প্রমাণ মেলে, জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভালো দল বলতে নারাজ খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, টি-টোয়েন্টি খেলার জন্য যেমন দল হওয়া দরকার, বাংলাদেশ তেমন দল নয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির পর বিসিবি সভাপতি বলেন, 'আমরা যদি আমাদের দলগুলো দেখি, তাহলে একটা জিনিস অস্বীকার করার উপায় নেই যে, কিছুদিন আগেও আমরা একদম তলানিতে ছিলাম টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে। আসলে টি-টোয়েন্টির জন্য যে রকম দল হওয়া দরকার, আমাদের দলটা সেই রকম নয়।'

এ কারণেই অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে বলে জানান নাজমুল হাসান। তার ভাষায়, 'তেমন দল  নয় বলেই আমরা একটু পরীক্ষা-নিরীক্ষা করারও চেষ্টা করেছি। আমরা তরুণ ছেলেদের দিয়ে চেষ্টা করছি। এখন পর্যন্ত এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ফেজেই আছে। কারণ, এটা হচ্ছে পাওয়ার গেম, এখানে পাওয়ার দিয়ে খেলতে হবে।'

টি-টোয়েন্টিতে আলাদা দল করা হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'ওয়ানডেতে আমরা মোটামুটি একটা অবস্থানে এসেছি। কিন্তু টি-টোয়েন্টি ও টেস্টে আমরা অনেক পেছনে। টি-টোয়েন্টিতে আমরা উন্নতি করার চেষ্টা করছি। প্রায় ৬-৭ নতুন খেলোয়াড়কে আমরা নিয়েছি। এটা সামনে আরও বাড়বে। আমরা আলাদা একটা স্কোয়াড করতে চাচ্ছি। এটা একটা চলমান প্রক্রিয়া। একটা বছর যদি টানা খেলা যায়, আমার বিশ্বাস টি-টোয়েন্টিতেও শক্তিশালী একটা দল হবে আমাদের।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net