Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
নারীদের জন্য প্রথমবারের মতো 'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ নিয়ে এলো মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 September, 2021, 02:30 pm
Last modified: 08 September, 2021, 02:44 pm

Related News

  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান
  • ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ
  • জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৬% বেড়ে ৪০০ কোটি টাকা
  • ৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা
  • ৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১,০০০ কোটি টাকার বেশি

নারীদের জন্য প্রথমবারের মতো 'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ নিয়ে এলো মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক

এটি হলো বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যা শুধুমাত্র নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 September, 2021, 02:30 pm
Last modified: 08 September, 2021, 02:44 pm

আজ থেকে সুপার প্রিমিয়াম 'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড' চালু করছে মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক। 

এটি হলো বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যা শুধুমাত্র নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এখন থেকে উন্নত পেমেন্ট সমাধান দিয়ে নারীদের চাহিদা পূরণের পাশাপাশি পেমেন্ট ও শপিংয়ের অভিজ্ঞতাকেও উন্নত করবে এই কার্ড।

এই কার্ডের সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্যাশব্যাক, ওয়েলকাম ভাউচার, প্রথম বছর বার্ষিক ফি'র ৫০ শতাংশ মওকুফের সুবিধা এবং লেনদেনের ক্ষেত্রে বোনাস রিওয়ার্ড পয়েন্টস। বিভিন্ন হেলথ প্যাকেজের আকর্ষণীয় সুবিধা ছাড়াও থাকছে প্রতি শনিবার গ্রোসারি কেনাকাটায় ছয় গুণ রিওয়ার্ড পয়েন্টস, পার্লারে লেনদেন সুবিধা এবং ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্যও বিশেষ সুবিধা।

এর বাইরেও থাকছে এক্সক্লুসিভ বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান) হোটেল-স্টে অফার, এবং দেশ জুড়ে ৫,০০০ এরও বেশি পার্টনার আউটলেটে ডাইনিং ও লাইফস্টাইল অফার।

'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড' কার্ডহোল্ডাররা ওয়েলকাম অন-বোর্ড প্যাকেজে পাবেন বিউটি সেলুন, জুয়েলারী শপ, ই-কমার্স পোর্টাল, গ্রোসারি, পোশাকের দোকান ইত্যাদিতে এক্সক্লুসিভ সুবিধা। সুবিধাগুলোর মধ্যে আরো থাকছে বিশেষ ক্যাশব্যাক অফার, দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাবার সুযোগ, বলাকা লাউঞ্জে প্রবেশের সুবিধা, প্রায়োরিটি পাস লাউঞ্জে সঙ্গীসহ সাতটি ভিজিট সুবিধা এবং বিনামূল্যে দুটি সাপ্লিমেন্টারি কার্ড।

৮ই সেপ্টেম্বর একটি ভার্চুয়াল অনুষ্ঠানে 'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড' চালুর করার ঘোষণা দেয়া হয়। 

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, "নারীদের জন্য, বিশেষ করে যারা তাদের ব্যক্তিগত ও পেশাগত ক্যারিয়ারে সাফল্যের সাথে এগিয়ে চলেছেন, তাদের জন্য যৌথ উদ্যোগে প্রথমবারের মতো 'মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড' চালু করতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক নারীর স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবার জন্য আত্মবিশ্বাস তৈরিতে অনুপ্রেরণা দেয়। এ কারণেই আমরা সকল ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি।"

মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, "বৈশ্বিক চিন্তাধারায় নতুনত্ব আনতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। তাই কর্মসূচী ও পার্টনারশীপের মধ্য দিয়ে মাস্টারকার্ড নারীর সম্ভাবনা উন্মুক্ত করতে নিত্যনতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করে। ব্র্যাক ব্যাংকের সাথে মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করা সে রকমই একটি পদক্ষেপ। কার্ডটি নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। তাদের জীবনের সকল চাহিদা পূরণের মাধ্যমে মাস্টারকার্ড গ্রাহকের কাছে সবচেয়ে পছন্দের কার্ড হবার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।"

উল্লেখ্য, ২০০১ সালে যাত্রা শুরুর পর হতে এসএমই খাতে গুরুত্ব দেয়ার মাধ্যমে দেশের দ্রুতবর্ধমান ব্যাংকগুলোর একটিতে পরিণত হয়েছে ব্র্যাক ব্যাংক। সারাদেশে ১৮৭টি ব্রাঞ্চ, ৩৭৪টি এটিএম বুথ, ৪৬১ এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারের বেশি বৈচিত্র্যময় কর্মী-বাহিনীর ব্র্যাক ব্যাংক প্রতিনিয়ত কর্পোরেট ও রিটেইল খাতে সেবা দিয়ে যাচ্ছে।

অন্যদিকে বর্তমানে বিশ্বের ২১০টিরও বেশি দেশ ও অঞ্চলে মাস্টারকার্ডের কার্যক্রম বিস্তৃত রয়েছে। এই আধুনিক প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে, জনগণকে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক সেবার সাথে সম্পৃক্ত করা, যাতে তাদের প্রত্যেকের ক্ষমতায়ন বাড়ে। 

Related Topics

টপ নিউজ

মাস্টারকার্ড / ব্র্যাক ব্যাংক / মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান
  • ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের পদত্যাগ, ভারপ্রাপ্ত এমডি তারেক রেফাত উল্লাহ
  • জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৬% বেড়ে ৪০০ কোটি টাকা
  • ৯ মাসে বিকাশ লাভ করেছে ২১৮ কোটি টাকা
  • ৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১,০০০ কোটি টাকার বেশি

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net