Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
লাইসেন্সবিহীন কুরিয়ারে ডাক আদান-প্রদান করা যাবে না

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 September, 2021, 10:05 am
Last modified: 08 September, 2021, 10:18 am

Related News

  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 

লাইসেন্সবিহীন কুরিয়ারে ডাক আদান-প্রদান করা যাবে না

সরাসরি এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লাইসেন্সবিহীন সহস্রাধিক প্রতিষ্ঠান কুরিয়ারের সেবা দিচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে।  
টিবিএস রিপোর্ট
08 September, 2021, 10:05 am
Last modified: 08 September, 2021, 10:18 am

লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে প্রতিষ্ঠানটি।

দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো সার্কুলারে বলা হয়েছে, দি পোস্ট অফিস অ্যাক্ট ১৮৯৮ এর ধারা ৪ বি ও ৪ সি এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা ২০১৩ এর নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ বেআইনি ও সম্পূর্ণভাবে বিধিবহির্ভূত। 

এর আগে ৩০ জুনও ব্যাংকগুলোকে একই নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক জানায়, লাইসেন্সবিহীন এসব মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান হতে সর্বসাধারণের বিরত থাকতে হবে। 

আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮ (ছ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত বছর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি বলেছিল, কিছু কিছু প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ না করেই কুরিয়ার ব্যবসা পরিচালনা করছে, আবার কিছু প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। 

এমনকি লাইসেন্সবিহীন কিছু প্রতিষ্ঠান পত্র-পত্রিকায় ও অনলাইনে কুরিয়ার ব্যবসার বিজ্ঞপ্তি ও এজেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি নিয়মনীতির সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি।

তখন সরকারি নিয়মনীতি বহির্ভূত এমন অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করেছিল সংস্থাটি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ বলছে, ২০১৩ সালে ডাক বিভাগের অধীনস্থ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠনের পর প্রতিবেদন তৈরি পর্যন্ত দেশে লাইসেন্স প্রাপ্ত কুরিয়ারের সংখ্যা ছিল ১৯০টি।

এরমধ্যে অভ্যন্তরীণ মেইলিং অপারেটর কুরিয়ার প্রতিষ্ঠান ৭৫টি। আর্ন্তজাতিক মেইলিং অপারেটর কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ৮৫টি এবং অন-বোর্ড মেইলিং অপারেটর কুরিয়ার প্রতিষ্ঠান আছে ৩০টি।

তবে এসব প্রতিষ্ঠানের বাইরে সরাসরি এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লাইসেন্সবিহীন সহস্রাধিক প্রতিষ্ঠান কুরিয়ারের সেবা দিচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / কুরিয়ার / লাইসেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন
  • মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • ২০২৫ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবৃদ্ধি ৩৯.৩৬ শতাংশ: বাংলাদেশ ব্যাংক 

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net