Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার

বাংলাদেশ

ইউএনবি
04 September, 2021, 09:55 pm
Last modified: 04 September, 2021, 09:54 pm

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা
  • রিফাত হত্যা মামলা: খালাস চেয়ে মিন্নির আপিল

রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। রিফাত হত্যা হওয়ার পর থেকেই মুসা ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।
ইউএনবি
04 September, 2021, 09:55 pm
Last modified: 04 September, 2021, 09:54 pm
ছবি: ইউএনবি

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টায় বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে।

রিফাত হত্যা মামলা থেকে খালাস পেলেও মুসা বন্ডের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া ওই মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়াও তিনি বন্ড বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। রিফাত হত্যা হওয়ার পর থেকেই মুসা ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচার কাজ চলাকালীন পর্যন্ত তিনি ভারতে পালিয়ে ছিলেন। এ হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা দায়ের হয়। সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালীন সময়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় আসেনি তাই তাকে এ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আগামীকাল শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি ।

Related Topics

টপ নিউজ

রিফাত হত্যা / মুসা বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা
  • রিফাত হত্যা মামলা: খালাস চেয়ে মিন্নির আপিল

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net