Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
'মামলার খবরেই দেশ ছাড়েন' পুলিশ ইন্সপেক্টর সোহেল রানা

বাংলাদেশ

জিয়া চৌধুরী
04 September, 2021, 09:45 pm
Last modified: 04 September, 2021, 09:44 pm

Related News

  • ই-অরেঞ্জের ৪১৯ গ্রাহকের টাকা ফেরত দিতে হাইকোর্টের রুল 
  • গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জের সোহেল-সোনিয়া: বিএফআইইউ
  • ধীরগতিতে চলছে ই-কমার্স জালিয়াতি মামলার তদন্ত
  • অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ই-অরেঞ্জের বিরুদ্ধে আরেকটি মামলা
  • চট্টগ্রামে ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

'মামলার খবরেই দেশ ছাড়েন' পুলিশ ইন্সপেক্টর সোহেল রানা

মামালার বাদী মো. রাসেল আসামি শেখ সোহেল রানা যে কোন মূর্হর্তে বিদেশে পালিয়ে যেতে পারেন বলেও মামলার এজাহার উল্লেখ করেন।
জিয়া চৌধুরী
04 September, 2021, 09:45 pm
Last modified: 04 September, 2021, 09:44 pm

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র হাতে ঢাকা মহানগর পুলিশের বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা'র গ্রেপ্তার হবার খবর ভারতীয় গণমাধ্যমে প্রচার হলেও ঢাকায় পুলিশের কোন দপ্তর তার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

তবে, গুলশান থানা পুলিশের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে যে গত সেপ্টেম্বর গুলশান থানায় ই-অরেঞ্জের প্রতারণার বিষয়ে একটি মামলা রুজু করা হয়, যাতে ১০ নম্বর আসামি করা হয়েছে বহুল সমালোচিত বনানী থানার পরিদর্শক পরিদর্শক শেখ সোহেল রানা'কে।

গত ১ সেপ্টেম্বর, ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে ১৭ জন প্রতারিত গ্রাহকের পক্ষে একটি মামলা করেন মো. রাসেল নামের একজন। ৮৮ লক্ষ ৯৪ হাজার ৯১৮ টাকা আত্মসাতের অভিযোগ করা হয় মামলায়।

ওইদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া বাদী মো. রাসেলের জবানবন্দি রেকর্ড করেন। এবং একই সাথে অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানাকে আদেশ দেন। 

আদেশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া বলেন, নালিশে বর্ণিত অভিযোগসমূহকে প্রাথমিক তথ্য হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজু করে আদেশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে আদালতে প্রেরণ করার জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হইলো। 

আদালতের এমন আদেশকে, আমলে নিয়ে পরদিন ৮৮ লক্ষ ৯৪ হাজার ৯১৮ টাকা আত্মসাতের মামলাটি গুলশান থানায় রুজু করে পুলিশ। বিষয়টি টিবিএস'কে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

মামালার বাদী মো. রাসেল আসামি শেখ সোহেল রানা যে কোন মূর্হর্তে বিদেশে পালিয়ে যেতে পারেন বলেও মামলার এজাহার উল্লেখ করেন। একই সাথে গত ১৮ আগস্ট বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাসহ মোট দশজনের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী। তার প্রায় দুই সপ্তাহ পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি গ্রহণ করতে আবেদন করেন বাদী মো. রাসেল।

তবে, শুরুতেই শেখ সোহেল রানার বিরুদ্ধে কেন মামলা নেয়া হয়নি এসব বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান মন্তব্য করতে চাননি।

পুলিশের গুলশান বিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে জানান, মূলত ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠার শুরু থেকে নিজেকে আড়াল করে রাখেন শেখ সোহেল রানা। তবে আগে দায়ের করা দুটি মামলায় তাকে আসামি না করায় তিনি কিছু নির্ভার ছিলেন। তবে, গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলাটি গ্রহণ করায় কিছুটা চাপে পড়েন তিনি। ওইদিন রাতেই বনানী থানা থেকে ভারতের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পালিয়ে যান শেখ সোহেল রানা। মূলত, গ্রেপ্তার এড়াতেই ভারত হয়েই অন্য কোন দেশে যেতে চেয়েছিলেন বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ই-অরেঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ই-অরেঞ্জের ৪১৯ গ্রাহকের টাকা ফেরত দিতে হাইকোর্টের রুল 
  • গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করেছে ই-অরেঞ্জের সোহেল-সোনিয়া: বিএফআইইউ
  • ধীরগতিতে চলছে ই-কমার্স জালিয়াতি মামলার তদন্ত
  • অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ই-অরেঞ্জের বিরুদ্ধে আরেকটি মামলা
  • চট্টগ্রামে ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net