Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
শুটিংয়ে অংশ নিতে বাধা নেই: পরীমনির আইনজীবি 

বিনোদন

টিবিএস রিপোর্ট
01 September, 2021, 03:05 pm
Last modified: 01 September, 2021, 03:13 pm

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

শুটিংয়ে অংশ নিতে বাধা নেই: পরীমনির আইনজীবি 

গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও পরীমনির ওপর কোন বাধা নেই বলে এ আইনজীবি জানান।
টিবিএস রিপোর্ট
01 September, 2021, 03:05 pm
Last modified: 01 September, 2021, 03:13 pm

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি দীর্ঘ ২৮ দিন পর আজ জামিনে মুক্তি পেয়েছেন। পরীমনির আইনজীবি জানিয়েছেন, কোনও আইনি বাধা না থাকায় পরীমনি আবারও শুটিং শুরু করতে পারবেন। 

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, "পরীমনি শুটিংয়ে যেতে পারবে, এখানে আদালতের কোন বাধা নেই। তিনি খানিকটা অসুস্থ, তবে তিনি অবশ্যই শুটিংয়ে ফিরবেন"। 

অভিনেত্রী শীঘ্রই চিকিৎসা নেবেন বলেও সুরভী উল্লেখ করেন। 

"পরীমনিকে সুস্থ করে তোলার জন্য তার পরিবার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে," যোগ করেন তিনি।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও পরীমনির ওপর কোন বাধা নেই বলে এ আইনজীবি জানান।

"তার মিডিয়ার সাথে কথা বলতে কোনই বাধা নেই; অসুস্থতার জন্যই তিনি নিজেকে বিরত রেখেছেন"।

আইন প্রয়োগকারী সংস্থা পরীমনির মামলায় চার্জশিট দাখিলের পর অভিনেত্রী আবারও জামিনের আবেদন করবেন বলে জানান সুরভী।

সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পরীমনি। এসময় কারা ফটকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

তিন দফা রিমান্ডের পর জামিন আবেদনের শুনানি শেষে গতকাল (৩১ আগস্ট) দুপুরে ৫০ হাজার টাকার আর্থিক মুচলেকায় জামিন আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বাসা থেকে সাড়ে ১৮ লিটার বিদেশি মদ, চার গ্রাম আইস, এক স্লট এলএসডি এবং একটি পাইপ জব্দ করা হয়। ওই ঘটনায় র‍্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান মাদক আইনে একটি মামলা করেন। ওই মামলায় গত ৫ আগস্ট পরীমনির চার দিনের ও গত ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মামলায় তৃতীয় দফা রিমান্ড আবেদনে গত ১৯ আগস্ট পরীমনির জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানো হয়।

পরীমনির মামলায় বলা হয়, পরীমনি এসব মাদকদ্রব্য কবির নামক এক ব্যক্তির মাধ্যমে সংগ্রহ করে বাসায় রাখতেন। মামলায় কবিরের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা উল্লেখ নেই। একই মামলায় আবার র‌্যাব দাবি করেছে, চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।
 
 

Related Topics

টপ নিউজ

পরীমনি / পরীমনি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net