Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
২০ বছর পর আফগানিস্তান ছেড়ে গেল সর্বশেষ আমেরিকান সেনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 August, 2021, 09:25 am
Last modified: 31 August, 2021, 02:30 pm

Related News

  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • মুখে আলোচনার কথা বলে ‘গোপনে স্থল হামলার ছক’ কষছে আমেরিকা: ইরানের স্পিকার
  • ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত

২০ বছর পর আফগানিস্তান ছেড়ে গেল সর্বশেষ আমেরিকান সেনা

গত ১৪ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার আগে থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার লোককে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে। 
টিবিএস ডেস্ক
31 August, 2021, 09:25 am
Last modified: 31 August, 2021, 02:30 pm
কাবুল ত্যাগ করছে সর্বশেষ মার্কিন সেনা

২০ বছর ধরে চলা মিশনের ইতি টেনে কাবুল ত্যাগ করেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইট। সোমবার এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ আগস্ট তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার আগে থেকে এখন পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার লোককে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, তালেবানের ক্ষমতায় ফেরার পর ঝুঁকিতে থাকা আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেওয়ার জন্য পাঠানো সব মার্কিন সেনাদের কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

Taliban fighters fire into the air in celebration of the departure of last U.S. military aircraft from #Kabul and the end of the country's nearly-20-year presence in #Afghanistan. pic.twitter.com/Dzu7rvHDds— Andrew Quilty (@andrewquilty) August 30, 2021

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে উদ্ধার অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র; ফলে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে থাকলেও কাবুল বিমানবন্দরের  নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতে।  

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা নিজ নিজ দেশের নাগরিকদের পাশাপাশি অনুবাদক, স্থানীয় দূতাবাসের কর্মকর্তা, নাগরিক অধিকার কর্মী, সাংবাদিক এবং ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নিতে থাকে।

এদিকে পশ্চিমা জোট ও তালেবান উভয়ের শত্রু ইসলামিক স্টেট (আইসিস-কে) এর দায় স্বীকার করা আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনা এবং বিমানবন্দরের আশেপাশে অবস্থানরত শতাধিক আফগান নাগরিক নিহত হলে মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া জটিলতর হয়ে উঠে।

কিন্তু শেষ পর্যন্ত বাইডেনের বেঁধে দেয়া সময়সীমার আগেই লোকজনকে সরিয়ে নেওয়া হলো।

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন  এ ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করবেনই। এর জন্য দায়ী ব্যক্তিদের চড়া মূল্য দিতে হবে বলেও সেসময় উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

#Taliban fighters enter a hangar in #Kabul Airport and examine #chinook helicopters after #US leaves #Afghanistan. pic.twitter.com/flJx0cLf0p— Nabih (@nabihbulos) August 30, 2021

এদিকে মার্কিন সেনা বহরের প্রত্যাহারের মধ্যে দিয়ে দেশের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পাওয়ায় তালেবান সমর্থকরা কাবুল জুড়ে উদযাপন করেছে।

বিবিসির সূত্র মতে, কাবুলে তালেবানের কিছু সমর্থক মঙ্গলবার ভোরে বাতাসে গুলি ছোঁড়ে এবং উচ্চ আওয়াজে গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করে।

হেরাতের সকল সরকারি অফিস ও ভবন দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা; ছবি-বিবিসি

মধ্যরাতে কাবুল বিমানবন্দর ত্যাগ করে আমেরিকান সেনাদের শেষ ফ্লাইটটি। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, সে মুহূর্তটিতেই আফগানিস্তান 'পূর্ণ স্বাধীনতা' লাভ করে।

আরেকজন শীর্ষ তালেবান কর্মকর্তা আনাস হাক্কানীকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, তিনি এই 'ঐতিহাসিক মুহূর্তের' সাক্ষী হতে পেরে 'গর্বিত'।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ম্যাকেঞ্জি বলেছেন,  "আফগানিস্তান থেকে আমাদের প্রত্যাহারের সমাপ্তি এবং আমেরিকান নাগরিক, তৃতীয় দেশের নাগরিক এবং দুর্বল আফগানদের সরিয়ে নেওয়ার সামরিক মিশন শেষ করার ঘোষণা দিচ্ছি আমি।"

"সর্বশেষ সি -১৭ বিমানটি হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (৩০ আগস্ট) বিকাল ৩টা বেজে ২৯ মিনিটের দিকে উড্ডয়ন করে"।

প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে আফগানিস্তানে কর্মরত মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। আর কোনো আমেরিকান নাগরিকের প্রাণহানি ছাড়াই আফগানিস্তান থেকে সময়মত এ 'বিপজ্জনক অপসারণ' কার্যকর করার জন্য তাদেরকে ধন্যবাদ দেন তিনি। 

তিনি বলেন, "গত ১৭ দিন আমাদের সৈন্যরা মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় এয়ারলিফটের মাধ্যমে মার্কিন নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আফগান মিত্রসহ মোট ১ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। অতুলনীয় সাহস, পেশাদারিত্ব এবং সংকল্পের সাথে তারা এ কাজ সম্পন্ন করেছে।" মঙ্গলবার তিনি জাতির কাছে আফগানিস্তান সম্পর্কে একটি ভাষণ দেবেন বলে জানিয়েছেন।

বাইডেন আরেকবার বলেন, "অবশেষে আফগানিস্তানে আমাদের ২০ বছরের সামরিক উপস্থিতির সমাপ্তি ঘটল।"

Secretary of State Antony Blinken vowed that the Biden administration will keep up efforts to help Americans, Afghans and others leave the country if they choose to do so https://t.co/n6Xup5pUSy pic.twitter.com/85zkYRo4gx— Reuters (@Reuters) August 31, 2021

এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সোমবার সকালে সাংবাদিকদের বলেন, গত জুলাই মাস থেকে এ সপ্তাহের সোমবার পর্যন্ত ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষকে এয়ারলিফট করা হয়েছে।

ম্যাকেনজি সিএনএনকে জানান, ১,০৬৪ জন মার্কিন নাগরিক এবং ২,০১৭ জন ঝুঁকিপূর্ণ আফগান বা বিশেষ অভিবাসী ভিসা আবেদনকারীদেরকে ফিরিয়ে আনার জন্য আগস্টের ১৪ তারিখ থেকে পেন্টাগন বিশেষ মার্কিন অপারেশন বাহিনী মোতায়েন করে। তার এ বাহিনী ৬ হাজারেরও বেশি মার্কিন নাগরিককে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ম্যাকেনজি বলেন, কাবুল থেকে শেষ পাঁচটি ফ্লাইটে কোনো মার্কিন নাগরিক ছিল না। যখন শেষ দুই মার্কিন কর্মকর্তা- জেনারেল ক্রিস্টোফার ডোনোহু এবং দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার রস উইলসন সর্বশেষ মার্কিন বিমানে করে আফগানিস্তান ছেড়ে গেলেন তখন সেখানে দেশত্যাগ করার মত কোনো ব্যক্তি বাকি ছিল না বলেও জানান তিনি।

বর্তমানে আফগানিস্তানে কোনো মার্কিন কূটনীতিক অবশিষ্ট নেই। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ব্লিংকেন জানান, "আফগানিস্তানে আমেরিকার কাজ অব্যাহত রয়েছে। আমাদের এখনো কিছু পরিকল্পনা রয়েছে, এবং তা বাস্তবায়ন করবো আমরা।" তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের কূটনৈতিক কার্যক্রম কাতারের দোহায় নিয়ে যাবে।

ব্লিংকেন আরও জানান, আমেরিকা সে সকল আফগানদেরও দেশত্যাগে সাহায্য করবে যারা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করেছে।    
 

 

Related Topics

টপ নিউজ

কাবুল ত্যাগ / মার্কিন সেনা / কাবুল বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
  • প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • মুখে আলোচনার কথা বলে ‘গোপনে স্থল হামলার ছক’ কষছে আমেরিকা: ইরানের স্পিকার
  • ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
  • সৌদির বিমান ঘাঁটিতে ইরানি হামলায় গত সপ্তাহে অন্তত ২৯ মার্কিন সেনা আহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net