Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার: বিশ্বের সবচেয়ে ধনী নারী   

ফিচার

টিবিএস ডেস্ক
21 August, 2021, 09:40 pm
Last modified: 21 August, 2021, 09:44 pm

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার: বিশ্বের সবচেয়ে ধনী নারী   

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০২১ সালের শীর্ষ ১০ ধনী নারীর তালিকায় প্রথমেই রয়েছে এই ফরাসি বিলিয়নিয়ারের নাম।
টিবিএস ডেস্ক
21 August, 2021, 09:40 pm
Last modified: 21 August, 2021, 09:44 pm
ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। ছবি: সংগৃহীত

২০২১ সালে বিশ্বের শীর্ষ ১০ ধনী নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন লরিয়াল ব্র্যান্ডের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। তার সম্পদের পরিমাণ চোখ কপালে তোলার মতো।

হ্যাঁ, এই মুহূর্তে ৯২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি! 

তবে শুধু এটুকুই নয়, ৬৮ বছর বয়সী এই নারী সম্পর্কে জানার আছে আরও অনেক কিছু।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি 

ফ্রাঁসোয়াস বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লরিয়ালের প্রতিষ্ঠাতা ইউজিন শুলারের নাতনি। ১৯০৭ সালে চুল রঙ করার জন্য এক ধরনের সল্যুশন বানিয়ে ইউজিন সেটির নাম দিয়েছিলেন 'ওরিয়াল'। প্যারিসের হেয়ারড্রেসারদের কাছে সেই পণ্য বিক্রি করেন তিনি। পরবর্তীকালে নিজের একটি কোম্পানি হিসেবে রেজিস্টার করিয়ে নেন, যা কিছুদিন পর 'লরিয়াল' নামে আত্মপ্রকাশ করে।

১৯৫৭ সালে শুলারের সম্পত্তির উত্তরাধিকারী হন তার মেয়ে লিলিয়ান বেতনক্যুঁ। তিনি ও তার স্বামী ফরাসি রাজনীতিক আঁদ্রে বেতনক্যুঁ মিলে খুব দ্রুত সমাজের উঁচু কাতারে জায়গা করে নেন।

মা লিলিয়ানের সঙ্গে ফ্রাঁসোয়াস। ছবি: এপি

মায়ের সঙ্গে তিক্ততা

'মেয়ের সঙ্গে আমার আর দেখা হয় না। আমি চাইও না দেখা করতে। আমার মেয়ে এক ধরনের জড় পদার্থ হয়ে গেছে,' ২০০৮ সালে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন লিলিয়ান। তিনি অবশ্য এখন আর বেঁচে নেই।

জানা যায়, ২০০৭ সালে মায়ের ঘনিষ্ঠ বন্ধু ও সেলিব্রেটি আলোকচিত্রী ফ্রাঁসোয়া-মারি বেনিয়ারের নামে একটি মামলা দায়ের করেছিলেন ফ্রাঁসোয়াস। তার অভিযোগ ছিল, মায়ের এই বন্ধু তাদের সম্পত্তির একাংশ দখলের চেষ্টা করছেন। এরপর থেকেই মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয় তার।

পরবর্তীকালে সেই মামলা 'বেতনক্যুঁ অ্যাফেয়ার' নামে পরিচিতি পায়। ২০১৫ সাল পর্যন্ত চলে মামলাটি। শেষ পর্যন্ত বেনিয়ারকে ওই অপরাধে দোষী সাব্যস্ত করে আদালত জানান, তিনি লিলিয়ানের ডিমেনশিয়া রোগের সুযোগ নিয়ে তার পরিবারের সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিলেন।

একজন প্রতিষ্ঠিত লেখক

লরিয়ালের ৩৩ শতাংশ মালিকানা পাওয়া সত্ত্বেও প্রসাধনী জগতের বাইরে বিভিন্ন কাজে সময় ব্যয় করেন ফ্রাঁসোয়াস। এর মধ্যে একটি হলো বই লেখা। গ্রিক মিথোলজি থেকে শুরু করে বাইবেলের বিভিন্ন ঘটনা নিয়েও লিখেছেন বিলিয়নিয়ার এই নারী।

১৯৮৭ সালের দিকে বিজ্ঞান ও শিল্পকলা নিয়ে গবেষণা ও মানবতাবাদী উদ্যোগ প্রচারের লক্ষ্যে 'বেতনক্যুঁ শুলার ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন তিনি।

ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। ছবি: সংগৃহীত

তারকাখ্যাতি এড়িয়ে

মা-বাবা দুজনকেই নিয়মিত চোখ ধাঁধানো ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে দেখলেও অল্প বয়স থেকেই ফ্রাঁসোয়াস ছিলেন এর ঠিক বিপরীত। এমনকি কিশোরী বয়সেও তিনি পিয়ানো বাজানো কিংবা বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন বলে 'ভ্যানিটি ফেয়ার' সূত্রে জানা যায়।

নটরডেম গির্জা সংরক্ষণে সাহায্য

২০১৯ সালের এপ্রিলে এক ভয়াবহ আগুনে প্যারিসের বিখ্যাত মধ্যযুগীয় স্থাপনা নটরডেম গির্জার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গির্জাটির সংস্কার ও সংরক্ষণ কাজের জন্য লরিয়াল ও বেতনক্যুঁ মেয়ার পরিবার এখন পর্যন্ত ২২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে।


  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Related Topics

টপ নিউজ

ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার / ফোর্বস / ধনী নারী / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net