Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
জীবন শঙ্কায় ফুটবলাররা, আফগান নারী ফুটবলের ভবিষ্যত অনিশ্চিত

খেলা

টিবিএস ডেস্ক
17 August, 2021, 09:50 pm
Last modified: 17 August, 2021, 10:00 pm

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান

জীবন শঙ্কায় ফুটবলাররা, আফগান নারী ফুটবলের ভবিষ্যত অনিশ্চিত

২০১৮ সালে আফগান নারী ফুটবল দল গঠনে অন্যতম ভূমিকা পালন করেন সাবেক ফুটবলার খালিদা পোপাল। ফুটবলে রঙিন স্বপ্ন দেখানো পোপালই এখন আফগান নারী ফুটবলারদের পালিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার পরামর্শ দিচ্ছেন।
টিবিএস ডেস্ক
17 August, 2021, 09:50 pm
Last modified: 17 August, 2021, 10:00 pm

তালেবান নেতার দাবি, আফগানিস্তানে ক্রিকেট এনেছেন তারাই। এবার ক্ষমতা পেলে ক্রিকেটের আরও উন্নতি করবেন তারা। দেশের অবস্থা যেমনই হোক, ক্রিকেটের সঙ্গে কোনো বিরোধ নেই বলে কদিন আগে বক্তব্য দেন তালেবানের এক শীর্ষ নেতা। 

আফগান ক্রিকেটারদের সঙ্গে কথা হওয়ার পর দেশটির সাবেক কোচ লালচাঁদ রাজপুত জানিয়েছেন, ক্রিকেটারদের বিশ্বাস ক্রিকেট কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সব মিলিয়ে তালেবানের ক্রিকেটপ্রীতির কথা জেনে কিছুটা স্বস্তিটা অন্তত আছে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের। 

ক্রিকেট নিরাপদ, কিন্তু অন্য খেলাধুলার ভবিষ্যত কী? এমন প্রশ্নে প্রথমেই উঠে আসছে নারী ফুটবলের কথা। আফগান ফুটবল ফেডারেশন নারীদের ফুটবল চালু করেছে বেশ কয়েক বছর হলো। ২০০৭ সাল থেকে দেশটিতে নারীদের ফুটবল নিয়ে কাজ হচ্ছে। কিন্তু নারীদের ফুটবলে সমর্থন নেই তালবানের।

এটা তাদের কাছে রীতিমতো অপরাধ। তাই তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর ভয় ঢুকে গেছে আফগান ফুটবল ফেডারেশনের কর্তাদের মনে। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক। ফেডারেশনের কর্তারা রাজনৈতিক আশ্রয় চেয়ে ভারতের কাছে আবেদন করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দিল্লি ফুটবলের প্রেসিডেন্ট ড. সাজী প্রভাকরণ আউটলুককে জানিয়েছেন, নারী ফুটবলের ভবিষ্যত নিয়ে আফগান ফেডারেশনের কর্তারা শঙ্কিত। নারী ফুটবল প্রচলনের কারণে তালেবান দ্বারা আক্রমণের শিকার হতে পারেন। ফেডারেশন কর্তা ও তাদের পরিবার জীবন শঙ্কায় দিন পার করছেন। প্রভাকরণ বলেন, 'তালেবান কাবুল নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার পর সেখানে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিমানবন্দর এলাকা কিছুটা নিরাপদ থাকলেও দ্রুতই তা বন্ধ করে দিতে পারে তালেবান।'

বিষয়টি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন প্রভাকরণ। যদিও এ নিয়ে সংশ্লিষ্ট কাউকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি, সাড়াও মেলেনি। এ ছাড়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কর্মর্তাদের কাছ থেকে এমন কোনো অনুরোধ তাদের কাছে এখনও আসেনি। 

২০১৮ সালে আফগান নারী ফুটবল দল গঠনে অন্যতম ভূমিকা পালন করেন সাবেক ফুটবলার খালিদা পোপাল। এ নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি তাকে। এক পর্যায়ে দেশ ছাড়তে হয় তাকে। ডেনমার্ক থেকে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপাল জানিয়েছেন, গত কয়েকদিন ধরে আফগান নারী ফুটবলারদের ম্যাসেস ও ফোন কল পাচ্ছেন তিনি। চরম দুর্দশায় দিন কাটানো আফগান নারী ফুটবলাররা কান্নাকাটি করছেন, সাহায্যের আবেদন জানাচ্ছেন। 

ফুটবলে রঙিন স্বপ্ন দেখানো পোপালই এখন আফগান নারী ফুটবলারদের পালিয়ে নিরাপদ স্থানে লুকিয়ে থাকার পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, 'আমি তাদেরকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের চ্যানেল, ছবি, পোস্ট নামিয়ে ফেলতে উৎসাহী করছি। পালিয়ে গিয়ে তাদেরকে লুকিয়ে থাকতে বলছি। আমি খুবই মর্মাহত, কারণ নারী ফুটবল জাগরণে আমরা এতোদিন ধরে কাজ করেছি। সেই আমেই এখন তাদেরকে ফুটবল ছেড়ে পালিয়ে যেতে বলছি। তাদের জীবন হুমকির মুখে।'

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / নারী ফুটবল / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • বিবিসির এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করল আফগানিস্তান সরকার
  • সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত
  • এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে ১০-০ গোলে হারাল উত্তর কোরিয়া
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net