Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
হ্যারি-মেগানের ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তে রানির ‘পূর্ণ সমর্থন’

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
14 January, 2020, 04:05 pm
Last modified: 14 January, 2020, 04:21 pm

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • 'প্রকৃতির সঙ্গে সংযোগ'-এর তালিকার শীর্ষে নেপাল, বাংলাদেশ চতুর্থ অবস্থানে
  • ‘প্রিন্স’ অ্যান্ড্রু তার কুখ্যাত প্রপিতামহ এডওয়ার্ড অষ্টম থেকে যে শিক্ষা কখনও নেননি
  • ‘প্রিন্স’ উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হবে রাজকীয় প্রাসাদ ‘রয়্যাল লজ’

হ্যারি-মেগানের ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তে রানির ‘পূর্ণ সমর্থন’

পূর্ব ইংল্যান্ডের নোরফোকে রানির স্যানড্রিংহাম এস্টেটে প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও তাদের বাবা প্রিন্স চার্লসের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তে সমর্থন দেন রানি।
টিবিএস রিপোর্ট
14 January, 2020, 04:05 pm
Last modified: 14 January, 2020, 04:21 pm
২০১৮ সালের মে মাসে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও হলিউড তারকা মেগান মার্কেলের বিয়ে হয়। ছবি: রয়টার্স

ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়ে উত্তর আমেরিকায় পাড়ি জমানোর যে সিদ্ধান্ত ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল নিয়েছেন তাতে ‘পূর্ণ সমর্থন’ দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। 

সোমবার রাতে পূর্ব ইংল্যান্ডের নোরফোকে রানির স্যানড্রিংহাম এস্টেটে প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম ও তাদের বাবা প্রিন্স চার্লসের উপস্থিতিতে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তে সমর্থন দেন রানি। খবর বিবিসির।

খবরে বলা হয়, বৈঠকে রানি ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের নতুন সিদ্ধান্তের ব্যাপারে তার ‘পূর্ণ সমর্থন’ থাকার কথা জানান। তবে তিনি চান, হ্যারি-মেগান রাজপরিবারের সদস্য হিসেবেই পুরো সময় দায়িত্ব পালন করুন।

এক বিবৃতিতে রানি বলেন, “আজকে আমার পরিবারের সদস্যদের মধ্যে আমার নাতি প্রিন্স হ্যারি ও তার পরিবারের ভবিষ্যতের বিষয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। নতুন পরিবার হিসেবে নতুন জীবনের জন্য হ্যারি ও মেগানের আকাঙ্খার প্রতি আমি ও আমার পরিবার পুরো সমর্থন দিচ্ছি। যদিও আমরা চাই রাজপরিবারের সম্পূর্ণ দায়িত্ব পালনেই তারা যুক্ত থাকুক। পরিবার হিসেবে আরও স্বাধীন জীবনযাপনে তাদের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারছি ও এর প্রতি সম্মান জানাচ্ছি। এর পরও তারা আমার পরিবারের মূল্যবান অংশ হিসেবেই থাকবে।” 

রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স

“হ্যারি ও মেগান পরিষ্কার করেই বলে দিয়েছে, নতুন জীবনে তারা সরকারি কোষাগারের অর্থের ওপর নির্ভরশীল থাকবে না। হ্যারি ও মেগান স্থান পরিবর্তনের জন্য এই সময়ে কানাডা ও যুক্তরাজ্যে বসবাস করবেন বলে যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে সম্মত হয়েছে সবাই।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “এগুলো সমাধান করা আমার পরিবারের জন্য জটিল বিষয়। এ ব্যাপারে আরও কিছু কাজ করা বাকি আছে। তবে আমি আর কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বলেছি।” 

গত বুধবার রাজপরিবারের সবাইকে হতবাক করে দিয়ে জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে এসে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার ঘোষণা দেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।

পরিবারের বায়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনা না-করেই এমন সিদ্ধান্ত নিয়ে মেগান-হ্যারি এক বিবৃতিতে বলেন, অনেক ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছেন। কিছু সময় তারা ব্রিটেন, বাকি সময় উত্তর আমেরিকায় কাটাবেন। তবে, ব্রিটেনের রানি, কমনওয়েলথ এবং পৃষ্ঠপোষকদের প্রতি দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখবেন না। তাদের এ সিদ্ধান্তে রীতিমতো হতাশ এবং আহত হয় রাজপরিবার। রাজপরিবারে তাদের ভবিষ্যৎ ভূমিকা কী হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ার মধ্যেই কানাডায় ফিরে যান ব্রিটিশ রাজবধূ মেগান।

চলমান সংকটের মধ্যেই সোমবার রাতের এই বৈঠকের মাধ্যমে রানির সমর্থন পেলেন হ্যারি-মেগান দম্পতি।

২০১৮ সালের মে মাসে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও হলিউড তারকা মেগান মার্কেলের বিয়ে হয়। এই দম্পতিকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে অনেক সময় নেতিবাচক খবর প্রকাশ করা হয়েছে। ভিন্ন দেশের ও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এ ব্যাপারে গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়েও বিরক্ত হ্যারি-মেগান।
 
Related Topics

টপ নিউজ

ব্রিটিশ রাজপরিবার / হ্যারি-মেগান দম্পতি / ব্রিটেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?
  • 'প্রকৃতির সঙ্গে সংযোগ'-এর তালিকার শীর্ষে নেপাল, বাংলাদেশ চতুর্থ অবস্থানে
  • ‘প্রিন্স’ অ্যান্ড্রু তার কুখ্যাত প্রপিতামহ এডওয়ার্ড অষ্টম থেকে যে শিক্ষা কখনও নেননি
  • ‘প্রিন্স’ উপাধি হারালেন অ্যান্ড্রু, ছাড়তে হবে রাজকীয় প্রাসাদ ‘রয়্যাল লজ’

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net