Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
৬০ বছর অপেক্ষার পর উদ্বোধনের দ্বারপ্রান্তে রাঙামাটির স্বপ্নের সেতু

বাংলাদেশ

ফজলে এলাহী
29 July, 2021, 04:10 pm
Last modified: 29 July, 2021, 04:21 pm

Related News

  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু

৬০ বছর অপেক্ষার পর উদ্বোধনের দ্বারপ্রান্তে রাঙামাটির স্বপ্নের সেতু

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৪২০ মিটার, প্রস্থ ৪.৫ মিটার।
ফজলে এলাহী
29 July, 2021, 04:10 pm
Last modified: 29 July, 2021, 04:21 pm

রাঙামাটি শহর লাগোয়া পুরানপাড়াবাসীদের কপাল পোড়াই বলতে হবে। ষাটের দশকে প্রমত্তা কর্ণফুলি নদীতে বাঁধ দেওয়ার ফলে যখন নদীতীরের শহর রাঙামাটি পানিতে ডুবে যায়, তখন শহরবাসী অনেকেই ছুটে গেছেন নিরাপদ আশ্রয়ে, কেউবা বাঘাইছড়ি, কেউ পানছড়ি, মহালছড়ি কিংবা নানান জায়গায়।

কিন্তু কিছু মানুষ ঠিক শহরের পাশের পাহাড়ে আশ্রয় নেন, যাকে 'পুরানপাড়া' নামেই অভিহিত করা হয়; নতুন রাঙামাটি শহর সম্প্রসারণের প্রাককাল থেকেই। 

নিয়তির নির্মম পরিহাস, শহর রাঙামাটি রূপে রসে আয়তনে আকারে বেড়েছে নানা দিকে, হয়েছে আধুনিক, নান্দনিকও; কিন্তু শহরের ঠিক লাগোয়া পুরানপাড়াবাসী, যারা মূল রাঙামাটি শহরেরই প্রাচীন নাগরিক, তারা মাত্র একটি সেতুর অভাবে সেই ১৯৬০ সাল থেকে গত ৬১ বছর বিচ্ছিন্ন শহর রাঙামাটি থেকে!

এই বিচ্ছিন্নতার বোধকে নৈকট্যে আনার প্রয়াসে ওই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল একটি সেতু। এই সেতুর দাবিতে নানা সময় নানা কর্মসূচীও পালন করেছেন তারা। অবশেষে ২০১৩ সালে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে শুরু হয় সেই স্বপ্নের সেতুর নির্মাণ কাজ।

কিন্তু যথাসময়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাব, আবার অর্থ বরাদ্দ পেলেও পানির প্রবাহ কাজের পক্ষে না থাকার জটিলতায় দীর্ঘসূত্রিতায় পড়ে সেতু নির্মাণ কাজটি। তার ওপর একেবারেই ভিন্ন ধারণার এই সেতুতে শুধু পুরানপাড়াই নয়, আরেকটি অংশের মাধ্যমে একই সেতু দিয়ে সংযুক্ত করা হয়েছে ঝুলইক্যা পাহাড় নামে ছোট্ট একটি এলাকাকেও।

আশার কথা, সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের ফিনিশিং ওয়ার্ক।

সেতুটির নির্মাণ কাজে শুরু থেকেই সম্পৃক্ত থাকা উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম বলেন, 'আমার খুব ভালো লাগছে, এই সেতুর শুরু থেকে এখন পর্যন্ত নির্মাণ কাজের সাথে আমি সম্পৃক্ত আছি, এটি খুবই আবেগের একটি জায়গা। এই কারণেও ভালো লাগছে, শহরের খুব কাজের দুটি এলাকার মানুষ এই সেতুর মাধ্যমে শহরের সাথে সম্পৃক্ত হবে।'

'মাসখানেকের মধ্যেই সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া যাবে,' এমন আশার কথা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, 'অনেক কাঠখড় পোড়ানোর পর সেতুর কাজ একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন কিছু মাটি ভরাট ও বারপোল নির্মাণের কাজ চলছে, এসব একমাসের মধ্যেই শেষ হবে আশা করছি। তারপরই সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।'

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৪২০ মিটার, প্রস্থ ৪.৫ মিটার।

নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জানান, এটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের দ্বিতীয় বৃহৎ সেতু। 'এর আগে আমরা প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে লংগদুর মাইনী-গাঁথাছড়া সেতুটির নির্মাণ কাজ করেছিলাম। এটা আমাদের একটা ভালোলাগার অনুভূতিও কাজ করছে।' 

সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের আন্দোলনে নেতৃত্ব দেওয়া আব্দুল মান্নান বলেন, 'এটা ভাষায় বোঝাতে পারব না, কী যে আনন্দ লাগছে আমাদের! কত আন্দোলন, কত মিছিল, মানববন্ধন। আমরা পুরানপাড়াবাসী সবার কাছে ঋণী, যারা এই সেতু নির্মাণকাজে নানাভাবে সহযোগিতা করেছেন।'

'এই সেতুর মাধ্যমে পুরানপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ এবং ঝুলক্যাপাহাড়ের কয়েক শত মানুষ  সরাসরি উপকৃত হবে,' যোগ করেন তিনি।

সেতুটির সংযোগ সড়ক কাজের ঠিকাদার মোঃ শাওয়ালউদ্দিন বলেন, 'আমি এই এলাকার সন্তান হিসেবে চেষ্টা করেছি কাজটি দ্রুতলয়ে স্বল্পতম সময়ের মধ্যে কোয়ালিটি ঠিক রেখে শেষ করার জন্য, এবং আমি সেটা পেরেছি। এটা আমার জন্যও আনন্দের যে, আমাদের প্রতিবেশি একটা এলাকা বহু বছর পর মূল শহরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে।'

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেতুটিকে 'রিজার্ভবাজার থেকে পুরানপাড়া-ঝুলক্যাপাহাড় সংযোগ সেতু' হিসেবে কাজ শুরু করলেও স্থানীয়রা দাবি করছেন,এটির যেন একটি নাম দেওয়া হয়। ইতোমধ্যেই একজন মুক্তিযোদ্ধার নামে সেতুটির নামকরণের দাবিও উঠেছে।

সম্প্রতি সেতু সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, কাপ্তাই হ্রদের বুকে ছিঁড়ে যাওয়া সেতুটির উভয়পাশ যেনো অপরূপ সৌন্দর্য্যের আধার। একদিকে সুভলং ভ্যালি এবং অন্যদিকে ফুরোমন ভ্যালির নয়নাভিরাম সৌন্দর্য সেতুটিকে দিয়েছে যেন ভিন্ন এক মাত্রা। সম্ভবত আসছে দিনগুলোতে আসামবস্তি সেতুর চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠতে চলেছে পুরানপাড়া সেতুটি!

Related Topics

টপ নিউজ

রাঙামাটি / অবকাঠামো উন্নয়ন / সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, নিহত ৪
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net