Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সিরিজ জয়ের পথে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
18 July, 2021, 05:15 pm
Last modified: 18 July, 2021, 05:17 pm

Related News

  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

সিরিজ জয়ের পথে বাংলাদেশের সামনে মাঝারি লক্ষ্য

বল হাতে দাপুটে শুরুর পর জিম্বাবুয়েকে চেপেই ধরছিলো বাংলাদেশ। কিন্তু দলকে পথ হারাতে দেননি ব্রেন্ডন টেলর, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজারা। মাঝারি সব ইনিংসে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তারা।
টিবিএস রিপোর্ট
18 July, 2021, 05:15 pm
Last modified: 18 July, 2021, 05:17 pm

বল হাতে দাপুটে শুরুর পর জিম্বাবুয়েকে চেপেই ধরছিলো বাংলাদেশ। কিন্তু দলকে পথ হারাতে দেননি ব্রেন্ডন টেলর, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজারা। মাঝারি সব ইনিংসে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন তারা। রোববার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে ২৪০ রান তুলেছে স্বাগতিকরা।   

জিম্বাবুয়ের বেশ কয়েকজন ব্যাটসম্যান উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। চাপ সামলে উইকেটে নিজেকে মানিয়ে নেওয়ার পর রান তোলার গতি বাড়াতে গিয়ে সবাই দিক হারিয়েছেন। জিম্বাবুয়েকে ২৪০ রানের মধ্যে আটকে রাখার পথে বল হাতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শরিফুল ইসলাম। তরুণ বাঁহাতি এই পেসারের শিকার ৪টি উইকেট। সাকিব আল হাসান ২টি এবং তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। 

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ইনিংসের প্রথম ওভারেই তোপ দাগেন তাসকিন আহমেদ। স্বাগতিকদের ওপেনার তিনাশে কুমুনহুকামউইকে ফিরিয়ে দেন দারুণ ছন্দে থাকা ডানহাতি এই পেসার। তাসকিনের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।

প্রথম ওভারেই উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। রেজিস চাকাভার সঙ্গে সেই চেষ্টা চালাচ্ছিলেন টাডিওয়ানাশে মারুমানি। কিন্তু বাঁহাতি এই ব্যাটসম্যানের পথটা দীর্ঘ হতে দেননি মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ডানহাতি এই অফ স্পিনার উপড়ে নেন ১৩ রান করা মারুমানির স্টাম্প।

স্রোতের বিপরীতে ব্যাটিং করে যাচ্ছিলেন রেজিস চাকাভা। অন প্রান্তে ভাঙনের সুর বাজতে থাকলেও সেদিকে কান না দিয়ে ব্যাট চালিয়ে যেতে থাকেন জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটসম্যান। পরে তার সঙ্গে যোগ দেন ব্রেন্ডন টেলর। দুজন মিলে চাপ কাটিয়ে উঠেছিলেন। কিন্তু সাকিব আল হাসান ভেঙে দেন ৪৭ রানের জুটি।

২৬ রান করে থামেন চাকাভা। এরপর ডিওন মায়ার্সের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন টেলর। সাবলীল ব্যাটিং করতে থাকা টেলর হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। এর আগে তার ব্যাট থেকে আসে ৪৬ রান। এরপর জিম্বাবুয়ের ইনিংসের সর্বোচ্চ রান করা ওয়েসলে মাধেভেরের সঙ্গে কিছুটা পথ পাড়ি দেন মায়ার্স। 

সাকিবের বলে আউট হওয়ার আগে মায়ার্স ৩৪ রান করেন। জিম্বাবুয়ের ইনিংসের সবচেয়ে বড় জুটিটি গড়েন মাধেভেরে ও সিকান্দার রাজা। এই দুই ব্যাটসম্যান ষষ্ঠ উইকেটে ৬৩ রান যোগ করেন। ৬৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন মাধেভেরে। সিকান্দার রাজা করেন ৩০ রান।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ওয়ানডে / হারারে স্পোর্টস ক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net