Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘরে বসে দেখতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মাইকিং

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
10 July, 2021, 09:05 pm
Last modified: 10 July, 2021, 09:13 pm

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘরে বসে দেখতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মাইকিং

জেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় মোতায়েন থাকবেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
10 July, 2021, 09:05 pm
Last modified: 10 July, 2021, 09:13 pm

কোপা আমেরিকার খেলা নিয়ে আলোচনার কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় আর্জেন্টাইন গণমাধ্যমেও এ জেলার নাম উঠে এসেছে। আর তাই রোববার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। 

জেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় মোতায়েন থাকবেন পাঁচ শতাধিক পুলিশ সদস্য।

শনিবার (১০ জুলাই) দিনভর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা সদর ও উপজেলা সদরের পাড়া-মহল্লায় মাইকিং করে সবাইকে ঘরে বসে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দেখতে বলা হয়েছে। বাইরে বড় পর্দায় কিংবা চায়ের দোকানে বসে খেলা দেখার আয়োজন করা যাবে না। ম্যাচ শেষে আনন্দ মিছিল করতে দেওয়া হবে না এবং পটকা ফাটিয়ে উল্লাসও করা যাবে না বলেও মাইকিংয়ে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি আর্জেন্টিনা সমর্থক মো. জীবন ও তার সঙ্গীদের হাতে হামলার শিকার হন। নোয়াবের ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই রেজাউল ও জীবনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই রেজাউলের চাচাকে মারধর করেন জীবন ও তার সঙ্গীরা।

এ ঘটনায় পাল্টা হামলা হিসেবে ওইদিন রাতেই জীবনের তিন সঙ্গীকে ধরে মারধর করেন ব্রাজিল সমর্থকরা। এর ফলে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে সংঘাত হতে পারে- সেই আশঙ্কা থেকে তৎপর হয়ে উঠে পুলিশ। সেজন্য জেলায় বিট পুলিশের ১১৬টি টিম মোতায়েন করা হয়েছে। প্রতিটি টিমে চারজন করে সদস্য রয়েছেন। এর বাইরে ২৫টিরও অধিক বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কার্যকরে পুলিশের বিশেষ টিম কাজ করছে। তবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য পুলিশের টিমগুলো আরও বেশি তৎপর থাকবে। এবার খেলা দেখতে হবে ঘরে বসে। উন্মুক্ত কোনো স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা যাবে না।'

Related Topics

খেলা / টপ নিউজ

আর্জেন্টিনা-ব্রাজিল / ব্রাজিল-আর্জেন্টিনা / ফুটবল / কোপা আমেরিকা / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • ‘অগ্রহণযোগ্য’: আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
  • বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের 
  • শেষ মুহূর্তের গোলে স্পেনকে সেমিফাইনালে নিয়ে গেলেন ‘জাদুকর’ মেরিনো
  • লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন কেন বিশ্বকাপের তারকা হয়ে উঠছে
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net