Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
মহামারির বছরে ২০,৫০০ কোটি কালো টাকা সাদা করার রেকর্ড

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 July, 2021, 03:25 pm
Last modified: 07 July, 2021, 03:55 pm

Related News

  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • সম্পদের ওপর কর ও কালো টাকা বিনিয়োগে দায়মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে পারে সরকার
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • খুলনায় ৫ হাজার মোটরবাইকে জামায়াতের শোডাউন; সেক্রেটারি জেনারেল চাইলেন কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন 

মহামারির বছরে ২০,৫০০ কোটি কালো টাকা সাদা করার রেকর্ড

এর মধ্যে নগদ টাকা সাদা হয়েছে ১৬,৮৩০ কোটি টাকা। দেশের ইতিহাসে একক অর্থবছরে এটি সর্বোচ্চ।
টিবিএস রিপোর্ট
07 July, 2021, 03:25 pm
Last modified: 07 July, 2021, 03:55 pm

বিদায়ী অর্থবছরে ১১,৮৩৯ জন করদাতার প্রায় সাড়ে ২০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। এর মধ্যে নগদ টাকা সাদা হয়েছে ১৬,৮৩০ কোটি টাকা। দেশের ইতিহাসে একক অর্থবছরে এটি সর্বোচ্চ।

জাতীয় রাজস্ব বোর্ডের সাময়িক হিসাবে, ব্যাংক বা নগদে রাখা এই বিপুল পরিমাণ টাকা সাদা করেছেন ৭,০৫৫ জন করদাতা। বাকি টাকা জমি-ফ্ল্যাট, শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে।

এনবিআর কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজার, নগদ টাকা, ব্যাংকে রাখা টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। এছাড়া এলাকা ও আয়তনভেদে নির্ধারিত কর দিয়ে জমি-ফ্ল্যাটেও টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল। আর সুযোগটি সবচেয়ে বেশি নিয়েছে গচ্ছিত টাকার ক্ষেত্রে। চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ সব পেশাজীবী মানুষই কালোটাকা সাদা করেছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, জুন মাস শেষে প্রাথমিক হিসাবে ৪,৫১৮ জন করদাতা জমি ও ফ্ল্যাট কিনে টাকা সাদা করেছেন। আর শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগ করেছেন ২৮৬ জন করদাতা।

প্রায় সব সরকারের আমলেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ১৯৭৫ সালে প্রথমবারের মতো এ দেশের করদাতাদের সামনে এই ধরনের সুযোগ আসে। সব মিলিয়ে এ পর্যন্ত অন্তত ১৫ বারের বেশি এ ধরনের সুযোগ দেয়া হয়েছে। কিন্তু তেমন একটা সাড়া মেলেনি।

এবার ঢালাও এবং কম কর হারে সুযোগ দেওয়ায় কালো টাকার মালিকেরা উৎসাহিত হয়েছেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। করোনার কারণে সব যোগাযোগ বন্ধ হওয়ায় বিদেশে টাকা পাচারের সুযোগ সীমিত হয়েছে। সে কারণেও অনেকে অবৈধভাবে উপার্জিত টাকা সাদা করে ফেলেছেন বলে মনে করছেন তারা।

অর্থনীতিবিদ ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, করোনার কারণে বিদেশে টাকা পাঠানো অনিরাপদ হয়ে উঠে। অন্যদিকে হুন্ডিও বন্ধ হয়ে যায়। ফলে অবৈধ উপার্জনের টাকা ব্যাংকে রেখেছে মানুষ।  

Related Topics

টপ নিউজ

কালো টাকা / কালো টাকা বৈধকরণ / কালো টাকা বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • কালো টাকা বৈধ করার সুযোগ কর ব্যবস্থার ন্যায্যতাকে বিনষ্ট করবে: সিপিডি
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • সম্পদের ওপর কর ও কালো টাকা বিনিয়োগে দায়মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে পারে সরকার
  • আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’
  • খুলনায় ৫ হাজার মোটরবাইকে জামায়াতের শোডাউন; সেক্রেটারি জেনারেল চাইলেন কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net