Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
হিন্দু যুগলের বিয়ে হবে মসজিদে

অফবিট

টিবিএস রিপোর্ট
05 January, 2020, 05:00 pm
Last modified: 05 January, 2020, 05:16 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থলকেই উইকেন্ডের আড্ডার জায়গা বানালেন জেন-জিরা
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • এই সরকারকে বিদায় জানানোর সময় এসেছে: ধর্মেন্দ্র’র পদত্যাগের পর রাহুল গান্ধী

হিন্দু যুগলের বিয়ে হবে মসজিদে

হাজারখানেক মানুষকে আপ্যায়িত করা হবে। বিয়েতে উপহার হিসেবে বরকে দুই লাখ টাকা এবং কনেকে সোনার গহনা উপহার দেবে মসজিদ কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
05 January, 2020, 05:00 pm
Last modified: 05 January, 2020, 05:16 pm
ছবি: দ্য টেলিগ্রাফ

সাম্প্রদায়িক নানা দ্বন্দ্বের মধ্যেও ভারতে ‘মুসলমানদের স্বার্থবিরোধী’ নাগরিকত্ব আইনের প্রতিবাদে ধর্মবর্ণ নির্বিশেষে রাজপথে নেমেছে সারা দেশের মানুষ। এরমধ্যে আরও একটি ঘটনা ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির ভারত গঠনে নতুন পালক যোগ করেছে। 

এক হিন্দু যুগলের বিয়ের জন্য কেরালার একটি মসজিদের দুয়ার খুলে দিয়েছে কর্তৃপক্ষ। মসজিদ প্রাঙ্গণে শুধু বিয়েই হবে না ওই যুগলের, বিয়েতে আগত অতিথিদের জন্য সেখানে ব্যবস্থা করা হবে আপ্যায়নের। খবর দ্য টেলিগ্রাফের। 

আগামী ১৯ জানুয়ারি অঞ্জু ও শরৎ শশী নামে ওই যুগলের বিয়ে হবে কেরালার আলাপ্পুঝা জেলার চেরুভাল্লি মুসলিম জামে মসজিদে। 

বিয়ে উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে একটি বড় শামিয়ানা টানানো হবে। এক হাজার অতিথি যেন খেতে পারেন, সে জন্য ব্যবস্থা করা হবে নিরামিষ খাবারের। 

মসজিদ কমিটির সম্পাদক নুজুমুদ্দিন আলুমুত্তিল বলেন, “যেহেতু এখানে বিয়েতে উপহার দেওয়ার একটা রেওয়াজ আছে, তাই বরকে আমরা দুই লাখ টাকা এবং কনেকে সোনার গহনা উপহার দেব।”

তিনি জানান, এই বিষয়টি প্রচার হোক তা ব্যক্তিগতভাবে চাননি। বানান যাচাইয়ের জন্য বিয়ের আমন্ত্রণপত্র তার পরিবারের সদস্যদের দেখালে, তাদের কেউ একজন তা সামজিক মাধ্যমে দিয়ে দেন। পরে সেটা ভাইরাল হয়ে যায়।

আলুমুত্তিল বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে মসজিদ থেকে সবসময়ই বিভিন্নজনকে সহায়তা করা হলেও কেরালায় এটিই প্রথম মসজিদে বিয়ের ঘটনা হবে। 

গত বছরের নভেম্বরের প্রথম শুক্রবার জুমার নামাজের পর তিনি মসজিদে সবার সামনে ওই যুগলের বিয়ের প্রস্তাবটি তোলেন। তখনই সবাই সর্বসম্মতভাবে এই পরিবারটিকে সহায়তা করতে রাজি হন।
 
Related Topics

টপ নিউজ / ফিচার

অসাম্প্রদায়িকতা / ধর্মনিরপেক্ষতা / অফবিট / ভারত / ব্যতিক্রমী বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থলকেই উইকেন্ডের আড্ডার জায়গা বানালেন জেন-জিরা
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় আন্দোলনরত ছাত্র-জনতাকে নাহিদ ইসলামের অভিনন্দন
  • এই সরকারকে বিদায় জানানোর সময় এসেছে: ধর্মেন্দ্র’র পদত্যাগের পর রাহুল গান্ধী

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net