Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
স্বরচিত রাগ চুরির অভিযোগ আনলেন কবীর সুমন, হাসপাতাল থেকেই ক্ষোভ প্রকাশ

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 July, 2021, 12:10 pm
Last modified: 05 July, 2021, 12:14 pm

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন: সরকারকে কবীর সুমনের অনুরোধ
  • গুরুতর অসুস্থ 'গানওয়ালা', মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি কবীর সুমন
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'আমায় আর কেউ গাইতে বলেন না', ৭৫তম জন্মদিনে কবীর সুমনের আক্ষেপ!

স্বরচিত রাগ চুরির অভিযোগ আনলেন কবীর সুমন, হাসপাতাল থেকেই ক্ষোভ প্রকাশ

'পেটকাটি চাঁদিয়ালে'র গায়ক যে কষ্ট পাওয়ার সঙ্গে বিস্মিতও হয়েছেন, তা তার লেখা থেকেই স্পষ্ট।
হিন্দুস্তান টাইমস
05 July, 2021, 12:10 pm
Last modified: 05 July, 2021, 12:14 pm
হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। ছবি: ফেসবুকের সৌজন্যে

এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবীর সুমন। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এবার সেখান থেকেই এক ব্যক্তির বিরুদ্ধে রাগ চুরি করার গুরুতর অভিযোগ তুললেন 'গানওয়ালা'। নেটমাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন এই খ্যাতনামা শিল্পী।

সুমন জানিয়েছেন, বছর খানেক আগে একটি রাগ তৈরি করেছিলেন তিনি। নাম রেখেছিলেন 'আহির বৈরাগী'। সুভদ্রকল্যাণ রাণা নামের এক ব্যক্তি সেই রাগ বেমালুম চুরি করে নিজের রচিত বলে দাবি করছেন, অভিযোগ 'হাল ছেড়োনা বন্ধু'র স্রষ্টার!

শিল্পীর দাবি, 'আহির বৈরাগী' নিজের রচিত বলে শুধু প্রচার করেই ক্ষান্ত হচ্ছেন না সুভদ্রকল্যাণ রাণা, সঙ্গে সাঙ্গপাঙ্গ জুটিয়ে বাংলা খেয়ালের নাম নিন্দেমন্দ করে বেড়াচ্ছেন। বাংলা খেয়ালকে রীতিমতো আক্রমণ করছেন তিনি।

গোটা ঘটনার কথা ফেসবুকে তুলে ধরেছেন সুমন। তিনি জানিয়েছেন, বছরখানেক আগে এই রাগ তিনি তৈরি করেছিলেন। সেই রাগের কথা ফেসবুকেও জানিয়েছিলেন শিল্পী। এরপরেই ওই রাগের কথা জানতে পেরে এই অভিযুক্ত বাঙালি যুবক নেটমাধ্যমেই যোগাযোগ করেন। জানিয়েছিলেন তিনি তবলা বাজান। রাগটি শিখে নিয়ে বাজাতে চান।

'তিনি শিখে নিয়ে আমায় তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তারপর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন যে, ঐ রাগটি তারই সৃষ্টি। সেই সঙ্গে তিনি আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন। এমন ঘটনা তার চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো,' সাফ কথা সুমনের।

কবীর সুমন। ছবি: সংগৃহীত

'পেটকাটি চাঁদিয়ালে'র গায়ক যে কষ্ট পাওয়ার সঙ্গে বিস্মিতও হয়েছেন, তা তার লেখা থেকেই স্পষ্ট। তবে বক্তব্যের শেষে সুভদ্রকল্যাণ রাণার উদ্দেশে সুমনের বার্তা, 'মিথ্যাচারে নয়, সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভালো রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন।'

একইসঙ্গে নিজের জীবনের 'শেষ ব্রতে'র কথাও জানিয়েছেন এই প্রবাদপ্রতিম শিল্পী। সুস্থ হয়ে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন তিনি। তার জীবনের এখন 'আসল কাজ' সেটাই।

Related Topics

টপ নিউজ

কবীর সুমন / মিউজিক / রাগ সংগীত / গান চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন: সরকারকে কবীর সুমনের অনুরোধ
  • গুরুতর অসুস্থ 'গানওয়ালা', মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি কবীর সুমন
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • 'আমায় আর কেউ গাইতে বলেন না', ৭৫তম জন্মদিনে কবীর সুমনের আক্ষেপ!

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net