Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 October, 2026, 05:50 pm
Last modified: 13 October, 2026, 05:56 pm

Related News

  • সৌদি আরবের সঙ্গে মিলে আবার হুথিবিরোধী লড়াইয়ে যোগ দিতে রাজি হয়েছে আরব আমিরাত
  • সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা, তবে এটি দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ঢাকার ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৭,৭০১ যাত্রী

রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা

মন্ত্রণালয় জানায়, বৈঠকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।
টিবিএস রিপোর্ট 
13 October, 2026, 05:50 pm
Last modified: 13 October, 2026, 05:56 pm
সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সৌজন্যে

সৌদি আরবের রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত স্বদেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা চেয়েছে ঢাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

একই সাথে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্য বাংলাদেশিদের জরুরি যত্ন ও সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন শামা ওবায়েদ।

উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যুদ্ধ নয়, বরং সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ হস্থান্তর প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত দেশে স্বজনদের কাছে ফেরত পাঠাতে সৌদি সরকারের পূর্ণ সহায়তা কামনা করেন তিনি।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ সংকটকালে বাংলাদেশের সংহতি, বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / রিয়াদ / কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর / হুথি / হামলা / আহত / নিহত / বাংলাদেশি / প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • সৌদি আরবের সঙ্গে মিলে আবার হুথিবিরোধী লড়াইয়ে যোগ দিতে রাজি হয়েছে আরব আমিরাত
  • সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা, তবে এটি দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ
  • কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
  • সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
  • সৌদি আরবে বিমান চলাচলে বিধিনিষেধ: ঢাকার ১১৪ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৭,৭০১ যাত্রী

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net