Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন : ওবায়দুল কাদের

বাংলাদেশ

বাসস
01 January, 2020, 04:05 pm
Last modified: 01 January, 2020, 04:08 pm

Related News

  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেলের উদ্বোধন : ওবায়দুল কাদের

তিনি বলেন, মেট্রোরেল এখন ৮ কিলোমিটার দৃশ্যমান হয়েছে । এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪০ ভাগ। 
বাসস
01 January, 2020, 04:05 pm
Last modified: 01 January, 2020, 04:08 pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজধানীর উত্তরা থেকে থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করা হবে।

মেট্রোরেলের উত্তরা ডিপোতে বুধবার দেশের প্রথম মেট্রোরেল লাইনের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মেট্রোরেল এখন ৮ কিলোমিটার দৃশ্যমান হয়েছে । এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৪০ ভাগ। 

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “মেট্রোরেল তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। ২০২১ সালে বিজয়ের মাসে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬ উদ্বোধন করা হবে। ২০৩০ সালে ঢাকা শহরের যানচলাচলের চিত্র বদলে যাবে। এই সময়ের মধ্যে ছয়টি মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে। এসব এমআরটি লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ্য সুন্দর দৃশ্যপট তৈরি হবে।”

তিনি আরও বলেন, খুব শিগগিরই এমআরটি লাইন-১ ও ৫ এর কাজ শুরু হবে। সঙ্গে থাকবে সাড়ে ১৩ কিলোমিটার পাতালরেল। ইতোমধ্যে ডিপিপি অনুমোদন হয়েছে। তাই কাজ দ্রুত শুরু করতে কোনো বাধা নেই।

ওবায়দুল কাদের বলেন, “সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সব মেগা প্রকল্পের কাজ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। আগের চেয়ে বাস র‌্যাপিড ট্রানজিটের গতি বেড়েছে। কর্ণফুলী ট্যানেলর কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মাসেতুর কাজ ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। সুতরাং, মেট্রোরেলও নির্ধারিত সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো।”

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দেশের প্রথম এই মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তি উদযাপন দিনে সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই লোকজন যাতায়াত করতে পারবে।

ওভারহেড ক্যাটারিং সিস্টেম এবং রেললাইন স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সেতু মন্ত্রনালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ  মেট্রোরেল প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

মেট্রো রেল / মেট্রোরেল প্রকল্প / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
  • ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ‘সংঘর্ষের ছবি দেখালে টিভি চ্যানেল বন্ধ’: কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল
  • আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net