Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
৭ অক্টোবর এয়ারবাসের সঙ্গে মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তি সই করতে পারে বিমান

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
04 October, 2026, 09:25 pm
Last modified: 04 October, 2026, 09:36 pm

Related News

  • ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরেই চুক্তি: বিমানমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ
  • বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

৭ অক্টোবর এয়ারবাসের সঙ্গে মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তি সই করতে পারে বিমান

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর অনিষ্পন্ন কয়েকটি প্রধান বিষয়ে বিমান ও এয়ারবাস ঐকমত্যে পৌঁছেছে।
কামরান সিদ্দিকী
04 October, 2026, 09:25 pm
Last modified: 04 October, 2026, 09:36 pm
এয়ারবাস এ৩২০ মডেলের একটি বিমান। ছবি: রয়টার্স

ইউরোপের উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস-এর কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামী বুধবার (৭ অক্টোবর) একটি মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো আজ রোববার (৪ অক্টোবর) টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর অনিষ্পন্ন কয়েকটি প্রধান বিষয়ে বিমান ও এয়ারবাস ঐকমত্যে পৌঁছেছে। ফলে দুই পক্ষের মধ্যে এখন আর বড় কোনো বিষয় অমীমাংসিত নেই বলে সূত্রগুলো উল্লেখ করেছে।

প্রস্তাবিত এই ক্রয় চুক্তির আওতায়, ৪টি এয়ারবাস এ৩৫০-৯০০ ওয়াইডবডি এবং ৬টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। মূলত জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের দূরপাল্লার রুট এবং আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে এই উড়োজাহাজগুলো কেনার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

এর আগে অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিশ্চিত করেছিলেন যে, বাংলাদেশ ১০টি এয়ারবাস উড়োজাহাজ কিনতে যাচ্ছে এবং অক্টোবরেই এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "আমরা এয়ারবাস থেকে ১০টি এয়ারক্রাফট কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবর মাসেই চুক্তি সই হবে।"

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান– বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া সম্প্রসারণ করে ২৫টিতে উন্নীত করে বিমান। এর পরপরই এয়ারবাসের এই চুক্তি সই হতে যাচ্ছে, যা বিমান ও এয়ারবাসের মধ্যকার কয়েক মাসের মূল্যায়ন ও আলোচনা প্রক্রিয়ার অবসান ঘটাবে।

এয়ারবাস কেনার এই প্রক্রিয়ার মাধ্যমে বিমানের পাইপলাইনে নতুন যুক্ত হতে যাওয়া উড়োজাহাজের মোট সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৩৫টিতে—যার মধ্যে ১৯টি ওয়াইডবডি এবং ১৬টি ন্যারোবডি জেট। সংশ্লিষ্ট সূত্রের মতে, কেবল এয়ারবাস থেকে ক্রয় প্যাকেজটির মূল্যই হবে ২০০ কোটি (২ বিলিয়ন) ডলারেরও বেশি।

গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ। ওই চুক্তির অন্তর্ভুক্ত 'অতিরিক্ত উড়োজাহাজ ক্রয়ের অধিকার' সংক্রান্ত শর্তের অধীনে, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে সর্বশেষ চুক্তিটি সই করে বিমান।

এই সম্পূরক চুক্তির অধীনে ৫টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার ওয়াইডবডি এবং ৬টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স ন্যারোবডি উড়োজাহাজ কেনা হবে, যার মোট খরচ পড়বে প্রায় ২৭০ কোটি (২.৭ বিলিয়ন) ডলার। সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানান, গত এপ্রিলের চুক্তিতে নির্ধারিত একই দরের ওপর ভিত্তি করে এই নতুন দাম ধরা হয়েছে।

এর আগে ৩০ এপ্রিলের চুক্তিতে ৩৭০ কোটি  ডলার মূল্যে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। উভয় চুক্তি মিলিয়ে বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনা হচ্ছে—যার মধ্যে রয়েছে ১৫টি ওয়াইডবডি (২টি ৭৮৭-৯ এবং ১৩টি ৭৮৭-১০) এবং ১০টি ৭৩৭-৮ ম্যাক্স ন্যারোবডি উড়োজাহাজ।

চুক্তি অনুযায়ী, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ উড়োজাহাজটি পাওয়া যাবে ২০৩৫ সালের মধ্যে।

তবে বোয়িংয়ের কাছে অন্তত একটি উড়োজাহাজ নির্ধারিত এই সময়ের আরও আগে—সম্ভব হলে ২০২৭ বা ২০২৮ সালের মধ্যেই হস্তান্তর করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

তার সঙ্গে এয়ারবাসের এই উড়োজাহাজ কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হলে—তা হবে বাংলাদেশ বিমানের ইতিহাসের অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণ কার্যক্রম। নতুন ৩৫টি উড়োজাহাজ যুক্ত হলে—দূরপাল্লা ও আঞ্চলিক উভয় রুটেই বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
 

 

Related Topics

টপ নিউজ

উড়োজাহাজ ক্রয় / এয়ারবাস / বাংলাদেশ বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয়
  • বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, অক্টোবরেই চুক্তি: বিমানমন্ত্রী
  • এয়ারবাসের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ইইউ
  • বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net