Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
পৃথিবীতে নতুন মহাসাগরের সন্ধান দিচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক

ফিচার

টিবিএস ডেস্ক
25 June, 2021, 12:30 pm
Last modified: 25 June, 2021, 02:52 pm

Related News

  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল মিলল প্রশান্ত মহাসাগরে, বয়স হতে পারে ৩০০ বছরের বেশি
  • নতুন করে জাহাজে হামলা: সোমালিয়ার উপকূলে আবারও সক্রিয় হচ্ছে জলদস্যুরা?
  • বিলুপ্ত হওয়া ধূসর তিমির নানটুকেটে দেখা মিলল ২০০ বছর পর
  • দোকানে আর বিক্রি হবে না ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ ম্যাগাজিন! 

পৃথিবীতে নতুন মহাসাগরের সন্ধান দিচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক

প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের সবচেয়ে দক্ষিণাংশের এই সঙ্গমস্থল সবসময়ই কৌতূহলোদ্দীপক বা কখনো কখনো বিতর্কিত এক জায়গা হয়ে ছিল সমুদ্রবিজ্ঞানীদের কাছে।
টিবিএস ডেস্ক
25 June, 2021, 12:30 pm
Last modified: 25 June, 2021, 02:52 pm

বিশ্বজুড়ে লাখো শিশু ছোটবেলা থেকে ভূগোল সম্পর্কে যেসব মৌলিক বিষয় মুখস্থ করে আসছে, তার মধ্যে একটি হলো, পৃথিবীতে সাতটি মহাদেশ এবং চারটি মহাসাগর আছে। 

কিন্তু এবার ভূগোলের পাতা বদলে যাবে বলে মনে হচ্ছে। কারণ বিশ্বের খ্যাতনামা ও সুপরিচিত ম্যাপমেকিং গ্রুপ, ন্যাশনাল জিওগ্রাফিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে পৃথিবীতে পঞ্চম আরেকটি মহাসাগরের অস্তিত্ব রয়েছে; যার নাম সাউদার্ন ওশান বা দক্ষিণ মহাসাগর। অ্যান্টার্কটিকার চারপাশ ঘিরে রয়েছে এই মহাসাগরের পানি।

প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের সবচেয়ে দক্ষিণাংশের এই সঙ্গমস্থল সবসময়ই কৌতূহলোদ্দীপক বা কখনো কখনো বিতর্কিত এক জায়গা হয়ে ছিল সমুদ্রবিজ্ঞানীদের কাছে।

নতুন মহাসাগরের অস্তিত্ব ঘোষণা দেয়ার বিষয়টি কাকতালীয়ভাবে একই সময়ে ন্যাশনাল জিওগ্রাফিকের 'প্লানেট পসিবল' ঘোষণার সাথে মিলে গেছে। 'প্লানেট পসিবল' ন্যাশনাল জিওগ্রাফিকের এমন একটি উদ্যোগ যেখানে বিশ্ববাসীকে এই গ্রহে আরো নমনীয়ভাবে বসবাস করতে অনুপ্রাণিত করা হবে ও তথ্য দেয়া হবে।

নামে কী আছে

সাধারণত রাজনৈতিক কোনো পরিবর্তনের ফলে বিশ্বের মানচিত্রে পরিবর্তন আসে। উদাহররণস্বরূপ বলা যায়, চেকোস্লোভাকিয়া ভেঙে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়াতে পরিণত হওয়া; কিংবা সোয়াজিল্যান্ড এর নাম বদলে ভোটদানের মাধ্যমে এর নাম ইসোয়াতিনি রাখা।

কিন্তু এমন কোন পরিবর্তনের প্রতিফলন ছাড়াই পৃথিবীর মানচিত্র পরিবর্তন করতে নতুন আরেকটি মহাসাগর আবিষ্কার করা কোনো ম্যাপমেকারের পক্ষে খুবই বিরল ঘটনা। 

ন্যাশনাল জিওগ্রাফিকের ভূগোলবিদ অ্যালেক্স টেইট ব্যাখ্যা করেছেন কেন নামকরণ কনভেনশন এত বেশি গুরুত্বপূর্ণ।

তিনি সিএনএন ট্রাভেলকে বলেন, 'পৃথিবীকে চিত্রাঙ্কিত করার একটা অংশ হচ্ছে, স্থানের নাম ও বৈশিষ্ট্য ব্যবহার করা যা জনসাধারণের মধ্যে পরিচিত। আর এখানে ভূরাজনৈতিক নামকরণ ছাড়াও অন্যান্য বিষয় আছে। মহাসাগর হচ্ছে ঐ সব বিষয়ের একটি, তাই বিজ্ঞানী, পর্যটক, লেখক ও সাধারণ মানুষ কিভাবে স্থানের নাম ব্যবহার করছে; তার একটা হিসাব আমরা রাখতে চাই।'

তবে টেইট এও জানাতে ভুললেন না যে, যদিও পৃথিবীর মানচিত্রকরণে ন্যাশনাল জিওগ্রাফিকের বিশেষ খ্যাতি থাকায় নব্য মহাসাগরের নাম নিয়ে তাদের আনুষ্ঠানিক ডিক্রিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; কিন্তু অনেকে এরই মধ্যে দক্ষিণ মহাসাগর নামটি ব্যবহার করা শুরু করে দিয়েছে।  

কিভাবে চেনা যায় মহাসাগর

টেইট জানান, যখনই মহাসাগর নিয়ে আপনাকে জানতে-বুঝতে হবে, তখন মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করতে হবে। 'পৃথিবীতে একটাই মহাসাগর আছে এবং বাকিগুলো এর সাথে আন্তঃসম্পর্কিত', বলেন টেইট।

তিনি আরো বলেন, 'আমরা মহাসাগরের আঞ্চলিক অবস্থান নিয়ে কথা বলছি, আর প্রথাগতভাবে এটাই জানি যে চারটা মহাসাগর রয়েছে। কিন্তু বিজ্ঞানী ও অন্যান্য অনেকেই বহু বহু বছর ধরে অ্যান্টার্কটিকার আশেপাশের অঞ্চলকে দক্ষিণ মহাসাগরই বলে আসছেন।'

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দক্ষিণ মহাসাগর ভিন্ন কিছু হয় কি করে?

এর জবাবও দিয়েছেন টেইট।

আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরের উষ্ণ পানি থেকে অ্যান্টার্কটিকার দিকে যেতে যেতে আপনি অত্যন্ত শীতল পানি পাবেন। সেখানে স্বতন্ত্র এক প্রাণিকুল দেখতে পাবেন আপনি। পরিবেশগত নানা কারণে দক্ষিণ মহাসাগর অঞ্চলে মিংক তিমি, নির্দিষ্ট এক প্রজাতির সীল মাছ, পেঙ্গুইন, মাছ ও পাখি ইত্যাদি প্রাণী প্রচুর পরিমাণে দেখা যায়।

ন্যাশনাল জিওগ্রাফিক পৃথিবীর পঞ্চম মহাসাগরের নামটি দিয়েছে ৮ জুন, বিশ্ব মহাসাগর দিবসে। তাদের এই ঘোষণার পেছনের উদ্দেশ্য ছিল, নাম প্রদানের ফলে এই জায়গাটির একটি নির্দিষ্ট মর্যাদা প্রতিষ্ঠা হবে।

সমুদ্র সংরক্ষণ করা একটি বিশাল প্রকল্প এবং এ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা খুব সহজ কাজ নয় যা দক্ষিণ মহাসাগরের ক্ষেত্রেও সত্য।

জলসীমা চিত্রায়িত করতে ন্যাশনাল জিওগ্রাফিক সাধারণত ৬০ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ ব্যবহার করে। তবে অস্ট্রেলিয়া তাদের দেশের দক্ষিণাংশের সবকিছুকেই দক্ষিণ মহাসাগর হিসেবে বিবেচনা করে।

এরই মধ্যে অনেক দেশ ও সংগঠন দক্ষিণ মহাসাগরকে চিনলেও, এর অবস্থান নিয়ে তাদের মধ্যে দ্বিমত আছে।

এছাড়াও, এটির সীমানা নির্ধারণের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

নতুন মহাসাগর কি ভ্রমণোপযোগী 

ফরাসি অনুসন্ধানকারী ও পরিবেশবাদী জ্য-লুই এতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, তিনি দক্ষিণ মহাসাগর সম্পর্কিত গবেষণার জন্য বিশেষভাবে একটি ভাসমান ল্যাব আবিষ্কার করেছেন। 

তার এই আবিষ্কারের নাম দেয়া হয়েছে 'পোলার পড'; এটির কোনো মোটর নেই এবং এটি অ্যান্টার্কটিকাকে প্রদক্ষিণ করতে ধীরে ধীরে পানিতে ভাসতে ভাসতে চলবে এবং ডেটা সংগ্রহ করবে। 

২০২৪ সালের মধ্যে এতিন তার এই ভাসমান যান এর কাজ সম্পন্ন করবেন এবং তা চালু করবেন।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় সাউদার্ন ওশান কার্বন অ্যান্ড ক্লাইমেট অবজার্ভেশনস অ্যান্ড মডেলিং প্রজেক্ট চালু করেছে। তারা মহাসাগরে ২০০ রোবটিক ফ্লোট পাঠাবে যার মধ্যে থাকা সেন্সরের মাধ্যমে লবণাক্ততা, অক্সিজেনের মাত্রা, ক্লোরোফিল ও অন্যান্য পরিবেশগত ডেটা নেয়া হবে।

তবে ভ্রমণপিপাসু দুঃসাহসিকদের জন্য দক্ষিণ মহাসাগরে যাওয়ার কাজটা খুব সহজ হবে না বলেই জানিয়েছেন তারা। এই মহাসাগরে যাওয়া কঠিন, তবে অসম্ভব নয়।

এখানে আসার জন্য আপনাকে আগে অ্যান্টার্কটিকাগামী জাহাজে উঠতে হবে এবং অবশ্যই বমি নিবারণের ওষুধ নিতে হবে, কারণ এখানকার পানি ভয়াবহ রকমের ঢেউ খেলানো। 

  • সূত্র- সিএনএন 

Related Topics

টপ নিউজ

মহাসাগর / আটলান্টিক মহাসাগর / ন্যাশনাল জিওগ্রাফিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • বিশ্বের সবচেয়ে বড় প্রবাল মিলল প্রশান্ত মহাসাগরে, বয়স হতে পারে ৩০০ বছরের বেশি
  • নতুন করে জাহাজে হামলা: সোমালিয়ার উপকূলে আবারও সক্রিয় হচ্ছে জলদস্যুরা?
  • বিলুপ্ত হওয়া ধূসর তিমির নানটুকেটে দেখা মিলল ২০০ বছর পর
  • দোকানে আর বিক্রি হবে না ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ ম্যাগাজিন! 

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net