Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2026, 10:10 pm
Last modified: 03 October, 2026, 10:23 pm

Related News

  • ২০২৯ সালে শেরেবাংলা নগরে সরানো হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

গত ২৪ সেপ্টেম্বর প্রবেশ গেটে দায়িত্বপালনকারী ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বৈধ পাস ছাড়া দর্শনার্থী প্রবেশ করানোর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়ে।
টিবিএস রিপোর্ট
03 October, 2026, 10:10 pm
Last modified: 03 October, 2026, 10:23 pm

সচিবালয়ে বৈধ পাস ছাড়া দর্শনার্থী প্রবেশের ঘটনা বেড়েছে। প্রবেশ গেটে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় প্রতিদিনই কয়েকশ লোক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও অনুমতিপত্র ছাড়াই সচিবালয়ে প্রবেশ করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ জমা পড়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর প্রবেশ গেটে দায়িত্বপালনকারী ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বৈধ পাস ছাড়া দর্শনার্থী প্রবেশ করানোর অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়ে। এরপর সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি তদন্ত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে জানান, বিভিন্ন গেটে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ ওটিপি যাচাই ছাড়াই দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছেন। কিছু দর্শনার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও এসেছে। এসব কর্মকাণ্ডের পেছনে এক প্রভাবশালী প্রতিমন্ত্রীর গানম্যানের ভূমিকার কথা জোরালোভাবে উঠে এসেছে বলে তিনি দাবি করেন। তবে অভিযুক্ত ৯ জনের সরাসরি সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়নি।

এরকম পরিস্থিতিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের বর্তমান ব্যবস্থা পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে আগামীকাল রোববার বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে স্বরাষ্ট্র, অর্থ, গৃহায়ণ ও গণপূর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ পুলিশ ও সচিবালয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৈঠক ডাকার আগে গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ ধরনের অনুমোদনবিহীন প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

এ অবস্থায় সচিবালয়ে আসা দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করে প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যদিকে দর্শনার্থী প্রবেশ নিয়ে নতুন করে কড়াকড়ির ঠিক আগে গত ২৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের উদ্যোগ নেয়। সচিবালয়ের ভবন-২-এর মূল প্রবেশদ্বারে একটি ল্যাগেজ স্ক্যানার স্থাপন এবং ভবন-১ ও ২-এ প্রবেশকারী দর্শনার্থীদের পাসের ওটিপি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কিয়স্ক মেশিন স্থাপনের প্রয়োজনীয়তা নিরূপণে একটি কমিটি গঠন করা হয়।

কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয় নিরাপত্তা শাখা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সেলের কর্মকর্তাদের রাখা হয়েছে।

আদেশ অনুযায়ী, কমিটি ওটিপি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কিয়স্কের সংখ্যা, কারিগরি বিনির্দেশ ও দাপ্তরিক প্রাক্কলন তৈরি করবে। একই সঙ্গে ভবন-২-এর মূল প্রবেশদ্বারে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের ব্যাগ ও পার্সেল পরীক্ষার জন্য ল্যাগেজ স্ক্যানার স্থাপনের কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলনও তৈরি করবে।

পাস পেতে নির্ধারিত ব্যবস্থা

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের জন্য অনলাইন পাসের ব্যবস্থাও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সচিবালয়ে প্রবেশ পাসের অনলাইন আবেদন সেবা চালু রয়েছে। সাধারণ দর্শনার্থীদের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন করে গেট পাসের আবেদন করতে হয়।

এ ছাড়া চলতি বছরের এপ্রিল থেকে দর্শনার্থী পাস ইস্যুর ক্ষেত্রে নির্দিষ্ট কোটা চালু করা হয়েছে। কোটা অনুযায়ী মন্ত্রী বা সম মর্যাদার উপদেষ্টার একান্ত সচিব সর্বোচ্চ ২০টি পাস, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার উপদেষ্টার একান্ত সচিব ১৫টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিবের একান্ত সচিব ১০টি করে, অতিরিক্ত সচিব ৪টি করে এবং যুগ্ম সচিব ৩টি পাস দিতে পারেন। পাস ইস্যুর ক্ষেত্রে ওটিপি ব্যবস্থা ব্যবহার করার করতে হয়। 

মন্ত্রিপরিষদ সভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী পাস প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এরপরও এই দুদিন অনেক দর্শনার্থীকে সচিবালয়ে দেখা যায়।

Related Topics

টপ নিউজ

সচিবালয় / পুলিশ / মন্ত্রিপরিষদ / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • ২০২৯ সালে শেরেবাংলা নগরে সরানো হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • তিরঙ্গা পদযাত্রার আগে দিল্লিতে আটক অভিজিৎ দিপকে ও নেহা বোরা
  • তিরঙ্গা পদযাত্রা বাতিল করতে দিপকেকে পুলিশের নোটিশ, বন্ধ সেন্ট্রাল পার্ক 
  • কুমিল্লায় মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net