Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2026, 07:25 pm
Last modified: 30 September, 2026, 07:36 pm

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • গ্যাস সংকটে বিকল্প জ্বালানির দাবি: কী বলছেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার

পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথায় ও কেন এলপিজির সংকটের কথা বলা হচ্ছে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ভোক্তাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কি না প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য ও প্রমাণ দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 September, 2026, 07:25 pm
Last modified: 30 September, 2026, 07:36 pm
ছবি: সংগৃহীত

দেশের কোথাও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম নেওয়া হচ্ছে কি না, তা তদন্তের জন্য জেলা প্রশাসনগুলোকে (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন সভায় এ নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী বলেন, দেশে এলপিজি সরবরাহে কোনো সংকট নেই। তবে কিছু এলাকায় বেশি দামে বিক্রির জন্য কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে।

তিনি জেলা প্রশাসনগুলোকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথায় ও কেন এলপিজির সংকটের কথা বলা হচ্ছে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ভোক্তাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে কি না প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য ও প্রমাণ দিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, ডিসিদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সরকার আমদানিকারকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

যেসব এলাকায় সংকট পাওয়া যাবে, সেসব এলাকায় সরবরাহ বাড়ানোর পদক্ষেপও নেওয়া হবে বলে জানান তিনি।

কৃত্রিম সংকট তৈরি করা বা বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোক্তাদের কাছে এলপিজি বিক্রির সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

দেশজুড়ে এলপিজির স্বাভাবিক বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসনগুলোকে সতর্ক থাকতে এবং সরবরাহ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশও দেন তিনি।

Related Topics

টপ নিউজ

এলপিজি / কৃত্রিম সংকট / ইকবাল হাসান মাহমুদ / ডিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%
  • গ্যাস সংকটে বিকল্প জ্বালানির দাবি: কী বলছেন এলপিজি ব্যবসায়ীরা

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net