যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে সন্দেহভাজনদের নিয়ে রহস্য
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনটি সাদা ভ্যান ও মুখোশধারীদের ঘিরে চালানো অভিযানের পর নিরাপত্তার কারণে ওয়েলফোর্ড গ্রামের ৮৫টি পরিবারকে বাড়ি ছাড়তে হয়। সন্ত্রাসবাদবিরোধী পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও তাদের উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি।
