Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

আন্তর্জাতিক

নিউইয়র্ক পোস্ট
27 September, 2026, 04:25 pm
Last modified: 27 September, 2026, 04:35 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১,৩১৮ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, দাবি ইসরায়েলের

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

প্রতিবেদনে জানা যায়, ওই হামলার পরবর্তী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথবাহিনী তেহরানের অন্তত তিনটি হাসপাতালে বোমাবর্ষণ করে।
নিউইয়র্ক পোস্ট
27 September, 2026, 04:25 pm
Last modified: 27 September, 2026, 04:35 pm
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পরিচালিত প্রথম হামলায় অল্পের জন্য বেঁচে যান তার ছেলে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। আহত অবস্থায় তাকে দ্রুত তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে সেই হাসপাতালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালালে তাকে আবারও 'ধ্বংসস্তূপ থেকে টেনে বের করতে হয়েছিল'।

চলতি সপ্তাহে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক 'আল আরাবি'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের (বিশেষজ্ঞ পরিষদ) সদস্য মহসেন হায়দারি।

২৮ ফেব্রুয়ারি তেহরানে আলী খামেনির মূল বাসভবনে হামলা চালিয়ে ৮৬ বছর বয়সী এই শীর্ষ ধর্মীয় নেতাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক প্রধানকে হত্যা করা হয়, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সূচনা হয়। প্রতিবেদনে জানা যায়, ওই হামলার পরবর্তী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথবাহিনী তেহরানের অন্তত তিনটি হাসপাতালে বোমাবর্ষণ করে।

মহসেন হায়দারি বলেন, 'তিনি (মোজতবা) আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও তেহরানের তিনটি হাসপাতালে হামলা চালানো হয়েছিল। মোজতবা খামেনি তৃতীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে বের করা হয়েছিল।'

হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর মোজতবা খামেনিকে এক অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি, এমনকি তার কোনো বক্তব্যও প্রকাশিত হয়নি।

এমনকি গত ৮ মার্চ রাষ্ট্রীয় টিভিতে আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণা করার আগপর্যন্ত মোজতবা খামেনি নিজেও জানতেন না যে তাকে দেশের সর্বোচ্চ পদে মনোনীত করা হয়েছে। তবে ঘোষণার পর দেশীয় আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী এই দায়িত্বভার গ্রহণ করা তার জন্য বাধ্যতামূলক ছিল বলে জানান হায়দারি।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। কোমে অবস্থিত সংস্থাটির সচিবালয়ে বোমা হামলায় আটজন নিহত হন এবং নতুন নেতা নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি ও সুপারিশ পুড়ে ছাই হয়ে যায়।

ফলে প্রথম দফার বিমান হামলার এক সপ্তাহ পর, যেকোনো ঝুঁকি এড়াতে সদস্যদের অত্যন্ত গোপনে এক বিশেষ কক্ষে ডেকে পাঠানো হয়। সভার স্থান বা উদ্দেশ্য আগে থেকে না জানিয়ে সদস্যদের পৃথক ব্যালট কাগজে নিজেদের পছন্দ লিখতে বলা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানকে সতর্ক করে বলেছিলেন, প্রয়াত খামেনির ছেলেকে যেন কোনোভাবেই নেতা নির্বাচন না করা হয়—কারণ তিনি তার বাবার চেয়েও বেশি শক্ত অবস্থানের ও গোঁড়া মনোভাবের। কিন্তু ট্রাম্পের সেই হুমকি সম্পূর্ণ উপেক্ষা করে ভোটাভুটির সময় মহসেন হায়দারিই প্রথম মোজতবা খামেনির নাম প্রস্তাব করেন।

হায়দারি বলেন, 'শত্রুর হুমকি ও অবস্থান বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিই, আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া আমরা আর কাউকেই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নেতা ও পথপ্রদর্শক হিসেবে বেছে নেব না।'

তিনি আরও বলেন, 'মোজতবা খামেনির সুস্থতা এবং নেতৃত্ব দিতে সক্ষম থাকার বিষয়ে আমরা আমরা সুনির্দিষ্ট তথ্য পাই। প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান, ন্যায়বিচার ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতার সকল শর্ত তিনি পূরণ করেছেন।'

গোপন ওই ভোটাভুটিতে মোট ৫৯টি ভোটের মধ্যে ৫০টি ভোট পেয়ে বিজয়ী হন মোজতবা খামেনি। অপর প্রার্থী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮টি ভোট এবং পরিষদের এক সদস্য ভোটদানে বিরত থাকেন।

সর্বোচ্চ নেতা হওয়ার আগে মোজতবা খামেনি ইরানি প্রশাসনের সরাসরি কোনো সরকারি বা রাজনৈতিক পদে ছিলেন না; তবে তিনি তার বাবার অন্যতম প্রধান উপদেষ্টা ছিলেন। সাক্ষাৎকারে তাকে 'ম্যান অব দ্য শ্যাডও' বা নেপথ্যের পরিচালক বলে আখ্যা দেন হায়দারি।

গত কয়েক মাস ধরে মোজতবা খামেনির স্বাস্থ্য ও বেঁচে থাকা নিয়ে নানা গুঞ্জন চলছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, হামলায় তিনি গুরুতর জখম হয়েছেন এবং তার চেহারা বা শরীর বিকৃত হয়ে গেছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মোজতবার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন, 'আমি মনে করি না তিনি মারা গেছেন। তবে তিনি মারাত্মক আহত হয়েছিলেন। তার শরীরের বাম পাশ, হাত, পা—পুরোটাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।'

তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে চলতি সপ্তাহে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সব জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, লোকচক্ষুর আড়ালে থাকা সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি 'সম্পূর্ণ সুস্থ' আছেন।
 

Related Topics

টপ নিউজ

মোজতবা খামেনি / আহত / যুক্তরাষ্ট্র / ইসরায়েল / হামলা / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
  • কানাডা কেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হচ্ছে
  • শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালী: স্পষ্ট জানিয়ে দিল ইরান
  • ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১,৩১৮ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, দাবি ইসরায়েলের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net