Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
‘ভ্যাকসিনের বুস্টার শট লাগবে কিনা তা বলার সময় আসেনি এখনো’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 June, 2021, 06:30 pm
Last modified: 20 June, 2021, 06:51 pm

Related News

  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

‘ভ্যাকসিনের বুস্টার শট লাগবে কিনা তা বলার সময় আসেনি এখনো’

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, বুস্টার শটের প্রয়োজন হবে কিনা তা বলার সময় আসেনি এখনো।
টিবিএস ডেস্ক
20 June, 2021, 06:30 pm
Last modified: 20 June, 2021, 06:51 pm
প্রতীকী ছবি: রয়টার্স

ইতোমধ্যে বেশ কিছু দেশের সরকার ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার শট আনার পরিকল্পনা করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিজ্ঞানী জানিয়েছেন, বুস্টার শটের প্রয়োজন হবে কিনা তা বলার সময় আসেনি এখনো।

শুক্রবার এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, "বুস্টার শট প্রয়োজন কিনা সে পরামর্শ দেওয়ার মতো প্রয়োজনীয় তথ্য এখনো আমাদের হাতে নেই। এব্যাপারে বিজ্ঞানের কাজ এখনো চলমান," 

"সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের সবাই এখনো ভ্যাকসিনের প্রথম ডোজই পাননি, এমন সময় এ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় নয়," 

তিনি জানান, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য সতর্কতাস্বরূপ বুস্টার শট দেওয়া হলে সে তথ্য ও করণীয়ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় জানানো হবে। 

ব্রিটেনে আসন্ন শীতে সংক্রমণ কমাতে শীতের আগেই বুস্টার শটের টিকাদান শুরুর কথা রয়েছে। ইংল্যান্ডে বুস্টার শটের কার্যকারিতা নিয়ে স্বেচ্ছাসেবীদের ওপর সাতটি ভিন্ন ভ্যাকসিনের পরীক্ষা চালানো হচ্ছে। 

দক্ষিণ আফ্রিকার বেটা ভ্যারিয়েন্ট, ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টসহ অধিক সংক্রামক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সংক্রমণ কমাতে আরও অধিক মাত্রার অ্যান্টিবডির প্রয়োজন হয়। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিনস জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনুমোদিত ভ্যাকসিনগুলো বেটা, ডেল্টা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'উদ্বেগজনক' হিসেবে অভিহিত অন্য আরও দুইটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভালো সুরক্ষা দেয়। 

তিনি গত বৃহস্পতিবার জীববিজ্ঞানী লি হুডের সঙ্গে এক কনফারেন্সের সাক্ষাৎকারে বলেন, "কেউ বলছে না এখনি বুস্টার শটের প্রয়োজন আছে। তবে ভবিষ্যতে কখনো হয়তো বুস্টার শটের প্রয়োজন পড়তে পারে,"

চিল্ড্রেন হসপিটাল অব ফিলাডেলফিয়ার ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, ভ্যাকসিনের অন্তত গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আইসিইউতে ভর্তি ও মৃত্যুহার কমিয়ে আনার সক্ষমতা থাকতে হয়।

"এতোটুকু সুরক্ষা থাকলে হয়তো তিন থেকে পাঁচ বছর পরপর ভ্যাকসিনের প্রয়োজন পড়তে পারে," স্ট্যাট বায়োটেক আয়োজিত এক পডকাস্টে বলছিলেন তিনি। 

  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
     
Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / টিকা / কোভিড-১৯ / বুস্টার শট / বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?
  • ইরানে ১৩ স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, নিহত ৩ চিকিৎসক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ২০২৬ সালের মধ্যেই তীব্র বায়ুদূষণ নির্মূল করতে চায় চীন
  • এক ভ্যাকসিনেই সব সর্দি-কাশি ও ফ্লু থেকে মিলতে পারে মুক্তি,দাবি গবেষকদের 
  • আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net