Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2026, 05:55 pm
Last modified: 16 September, 2026, 05:56 pm

Related News

  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • সৌদি আরবের মাধ্যমে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি পেয়ে যেতে পারে চীন: মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের কাছে ২৪ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের
  • মক্কার অদূরে ড্রোন: নেপথ্যে আসলে কে?
  • সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীরভাবে শ্রদ্ধাশীল।
টিবিএস রিপোর্ট
16 September, 2026, 05:55 pm
Last modified: 16 September, 2026, 05:56 pm
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় ২০১৯ সালের ৬ আগস্ট বার্ষিক হজ চলাকালীন গ্র্যান্ড মসজিদে মুসলমানরা নামাজ আদায় করছেন। ফাইল ছবি/রয়টার্স

সৌদি আরবের মক্কা আল-মুকাররমা নগরী লক্ষ্য করে চালানো ড্রোন হামলার খবরে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের মর্যাদার প্রতি বাংলাদেশ গভীরভাবে শ্রদ্ধাশীল। এসব পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরব সরকার ও সে দেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে ঢাকা।

বাংলাদেশ জোর দিয়ে জানিয়েছে, যেকোনো মূল্যে সব সময় পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষাকে সম্পূর্ণভাবে সম্মান ও রক্ষা করতে হবে। 

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, পবিত্র নগরীর সংরক্ষিত আকাশসীমায় পৌঁছানোর আগেই গতকাল মক্কার দক্ষিণে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার ভোরে মালকি বলেন, 'ইসলামের দুটি পবিত্রতম স্থান এবং সেখানে আসা হজযাত্রীদের রক্ষা করা একটি 'রেড লাইন'।' হুথিদের এ হামলার বিরুদ্ধে জোট প্রতিরোধমূলক ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র নগরী এবং এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি—বার্ষিক হজ পালনের স্থান। এখানকার ধর্মীয় স্থানগুলো প্রতি বছর বিশ্বের লাখ লাখ মুসলিম হজযাত্রীদের অন্যতম আকর্ষণের বিষয়।

মালকি জানান, গতকাল দ্বিতীয়বারের মতো হুথিরা মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে।

এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কা নগরী লক্ষ্য করে ব্যাালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছিল হুথির বিরুদ্ধে।

তবে হুথিরা নতুন এই অভিযোগ অস্বীকার করেছে। দলটির মুখপাত্র হাজেম আল-আসাদ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, 'মক্কাকে লক্ষ্যবস্তু করার দাবিগুলো একটি পুরোনো মিথ্যা, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং এটি দিয়ে এখন আর কাউকে বোকা বানানো যাবে না।'

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌচলাচল পথ বাব আল-মান্দাবের কাছাকাছি ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। এলাকাটিতে তাদের নিয়ন্ত্রণ হরমুজ প্রণালি থেকে পুনঃনির্ধারিত পথ দিয়ে পাঠানো সৌদি তেল চালানের ওপর প্রভাব ফেলে।

গত এক সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে চালানো বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
 
Related Topics

টপ নিউজ

মক্কা / ড্রোন হামলা / হুথি / সৌদি আরব / বাংলাদেশের নিন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন
  • সৌদি আরবের মাধ্যমে এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি পেয়ে যেতে পারে চীন: মার্কিন কর্মকর্তাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের কাছে ২৪ বিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের
  • মক্কার অদূরে ড্রোন: নেপথ্যে আসলে কে?
  • সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net