Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

আন্তর্জাতিক

দ্য ওয়ালস্ট্রিট জার্নাল
17 September, 2026, 10:05 am
Last modified: 17 September, 2026, 10:10 am

Related News

  • রিয়াদ বিমানবন্দরের কাছে ‘আগুন, কালো ধোঁয়া’; সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
  • ইয়েমেনে যোদ্ধা পাঠাতে সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সিরিয়া
  • রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

হুথিরা যদি সত্যিই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে থাকে, তাহলে এটি তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তনের ইঙ্গিত।
দ্য ওয়ালস্ট্রিট জার্নাল
17 September, 2026, 10:05 am
Last modified: 17 September, 2026, 10:10 am
সৌদি বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: অ্যালেক্স ব্র্যান্ডন/এপি

সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে ঘটনার বিষয়ে অবগত দুইজন ব্যক্তি নিশ্চিত করেছেন, সৌদির একটি বিমান ভূপাতিত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির একটি দ্বীপসহ বেশ কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে লোহিত সাগরে সৌদি তেলের চালান চলাচলে বাধা সৃষ্টির সক্ষমতা বেড়েছে তাদের। এর পাশাপাশি হুথি এবং ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনী সৌদির তেল স্থাপনাতেও আঘাত হেনেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা বাব আল-মান্দেব প্রণালির একটি দ্বীপসহ বেশ কিছু এলাকা দখল করেছে। এতে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল পরিবহনে বাধা দেওয়ার সক্ষমতা আরও বেড়েছে তাদের। এ ছাড়া হুথি এবং ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের তেল উৎপাদন স্থাপনাতেও হামলা চালিয়েছে।

হুথিরা যদি সত্যিই যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে থাকে, তাহলে এটি তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তনের ইঙ্গিত। এক দশক ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত সৌদি আরব অনেকটাই নির্বিঘ্নে ইয়েমেনজুড়ে বিমান হামলা চালাতে পেরেছে।

হুথিদের সামরিক গণমাধ্যম শাখা জানিয়েছে, ইয়েমেনের তেল ও গ্যাসসমৃদ্ধ মারিব এলাকায় বিমানটি ভূপাতিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্রোহীরা এলাকাটি দখলের চেষ্টা করে আসছে। হুথিরা দাবি করেছে, স্থানীয়ভাবে তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।

প্রকাশিত ভিডিওতে মরুভূমির একটি অংশ পুড়ে কালো হয়ে যেতে দেখা যায়। সেখানে এফ-১৫ যুদ্ধবিমানের ডানা ও ইঞ্জিনের মতো দেখতে কিছু ধ্বংসাবশেষও দেখা গেছে। কয়েকটি দৃশ্যে বিমানের লেজের একটি অংশে সৌদি আরবের জাতীয় পতাকা দেখা যায়।

দাবিটি নিশ্চিত হলে, এক দশক ধরে চলা যুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রথম এফ-১৫ হারানোর ঘটনা হবে এটি। এর আগে আরও কয়েকটি বিমান ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। তবে সৌদি আরব বলেছে, সেগুলো কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল।

ইয়েমেনে ২০২২ সাল থেকে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে। হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সৌদি আরব এখনো সরকারি কর্মীদের বেতন দেয়, যার মধ্যে হুথি-নিয়ন্ত্রিত এলাকার কর্মীরাও রয়েছেন।

ইরান-সমর্থিত হুথিরা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সংঘাতে জড়িয়ে পড়ে। গাজায় যুদ্ধবিরতির আগে হুথিরা ১০০টির বেশি জাহাজে হামলা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় গত বছর এবং চলতি বছর হুথিরা সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে এখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে তারা আবার হামলা শুরু করেছে। পারস্য উপসাগরের এই সরু প্রবেশপথ দিয়ে অতীতে বিশ্বের মোট তেল সরবরাহেরর প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

Related Topics

টপ নিউজ

হুথি / সৌদি আরব / এফ-১৫ / যুদ্ধবিমান ভূপাতিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • রিয়াদ বিমানবন্দরের কাছে ‘আগুন, কালো ধোঁয়া’; সৌদির রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
  • ইয়েমেনে যোদ্ধা পাঠাতে সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সিরিয়া
  • রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই বিকট বিস্ফোরণের শব্দ
  • মক্কায় হামলার সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ
  • সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে আনতে ইরানকে তাগিদ দিচ্ছে চীন

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net