Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2026, 09:35 pm
Last modified: 10 September, 2026, 09:46 pm

Related News

  • কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: রুমিন ফারহানাকে হুইপ নিজান
  • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন ও এপিবিএনের ক্ষমতা বাড়াতে দুই বিল পাস

সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, ৩৫ সংসদীয় কমিটি গঠন

সমাপনী ভাষণে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, তৃতীয় অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সংসদে ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়া একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
10 September, 2026, 09:35 pm
Last modified: 10 September, 2026, 09:46 pm
ফাইল ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি বিল পাস হয়েছে। ২৭ আগস্ট শুরু হওয়া নয় কার্যদিবসের এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। মন্ত্রীদের উত্তরদানের জন্য দেওয়া ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া হয়েছে ১ হাজার ৬৭৮টির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অধিবেশনের সমাপনী ভাষণে এসব তথ্য জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি জানান, তৃতীয় অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সংসদে ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়া একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশ দিয়েছেন। ৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে দুটি গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টির ওপর আলোচনা হয়েছে।

৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে।

স্পিকার জানান, প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দিয়েছিলেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, মতের ভিন্নতা গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে ভিন্নমত প্রকাশের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে সংসদীয় রীতি ও কার্যপ্রণালির প্রতি শ্রদ্ধাশীল থাকার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

১৭ বছর পর নির্বাচিত সংসদ

স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছে। প্রথম ও দ্বিতীয় অধিবেশনের ধারাবাহিকতায় তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এবং এটি ছিল সংক্ষিপ্ত।

অধিবেশন পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ ও হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার।

এছাড়া ডেপুটি স্পিকার, সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন স্পিকার। জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।

পরে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ / সংসদ অধিবেশন / স্পিকার / হাফিজ উদ্দিন আহমদ / বিল / বিল পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: রুমিন ফারহানাকে হুইপ নিজান
  • শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন ও এপিবিএনের ক্ষমতা বাড়াতে দুই বিল পাস

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net