Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 10:55 am
Last modified: 06 September, 2026, 02:32 pm

Related News

  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

টিবিএস রিপোর্ট
06 September, 2026, 10:55 am
Last modified: 06 September, 2026, 02:32 pm
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩০)। তিনি ঢাকার আমিনবাজার বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন টিবিএসকে বলেন, 'ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।'

এর আগে পুলিশ কর্মকর্তা আলতাফ হোসেনকে (৩৮) হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।

নিহত আলতাফ হোসেন (৫৮) এসবি ঢাকার মার্কেট ইন্টেলিজেন্স শাখায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। হামলাকারীদের মারধরে তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হন। আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বড়দেশী মদিনা সিটি এলাকায় তাদের একটি পায়জামা ও গেঞ্জি তৈরির ছোট কারখানা রয়েছে। ঘটনার দিন রাত আটটার দিকে আলতাফ হোসেন তার কারখানা সংলগ্ন একটি অটো রিকশা গ্যারেজের সামনে যান। সেখানে তিনি দেখতে পান, একটি রিকশা ও প্রাইভেটকারের সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে গাড়িতে থাকা ব্যক্তিরা গ্যারেজ মালিক বয়স্ক কালামকে মারধর করছেন। বিষয়টি দেখতে পেয়ে তিনি এগিয়ে গিয়ে মারধরকারীদের থামানোর চেষ্টা করেন। মারধরকারীরা তার ওপর উত্তেজিত হলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। একপর্যায়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে মারধর করেন। মারধরের শিকার হয়ে তিনি দৌড়ে নিজের কারখানায় চলে আসেন এবং সেখানে থাকা ছোট ছেলে আরিফুলকে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই ওই প্রাইভেটকারটি কারখানার সামনে এসে থামে। গাড়ি থেকে ৪-৫ জন যুবক নিচে নামেন এবং সঙ্গে আরও প্রায় ২০-২৫ জন সহযোগী সেখানে জড়ো হন। এরপর তারা কারখানার ভেতরে ঢুকে আলতাফ ও তার ছেলে আরিফুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পুলিশের ওই কর্মকর্তার বাসা ওই এলাকায় হওয়ায় তিনি তার ছেলেকে সাথে নিয়ে রাতে বাসায় ফিরছিলেন। এ সময় ওই এলাকায় রাস্তার পাশের একটি রিকশা গ্যারেজের সামনে একটি রিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে একদল যুবক মারধর করতে থাকে।'

পুলিশ সুপার আরও বলেন, 'বিষয়টি দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই যেহেতু তিনি একজন পুলিশ কর্মকর্তা, তাই তিনি এগিয়ে গিয়ে এর প্রতিবাদ করেন। এ সময় ওই ব্যক্তিরা পুলিশ কর্মকর্তাসহ তার ছেলেকেও মারধর করে। পরবর্তীতে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।' 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।'
 

Related Topics

টপ নিউজ

সাভার / এসবি / পুলিশ হত্যা / পিটিয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • সাভার মহাসড়কের আলোকসজ্জায় উইন্ড টারবাইন, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ দেওয়াই লক্ষ্য প্রশাসনের
  • আবারও সাভারে মিলল বোমাসদৃশ প্রেশার কুকার, ঘিরে রেখেছে পুলিশ
  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net